নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ করোনা সংক্রমণ থেকে সুস্থ যুবক আত্মঘাতী হয়েছেন৷ দিল্লি থেকে ফেরার পর তাঁর দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ আজ বৃহস্পতিবার বাড়ির পাশেই গাছের ডালে গলায় ফাঁস জড়ানো তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷
এ-বিষয়ে তাঁর শ্বশুর জানান, কাজের সন্ধানে জামাতা দিল্লি গিয়েছিলেন৷ ঠিকাদারের অধীনে দিল্লি বিমানবন্দরে কাজ করতেন তিনি৷ কিন্তু করোনা-র প্রকোপ দেখা দেওয়ার পর তিনি দিল্লি থেকে ফিরে আসেন৷ মৃতের শ্বশুর জানান, ইন্দ্রনগর নিবাসী তাঁর জামাতা এলাকারই এক যুবকের সাথে দিল্লি গিয়েছিলেন৷ ত্রিপুরায় ফেরার পর তাঁর দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন৷ কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে জামাতা প্রায়ই মনমরা হয়ে থাকতেন৷
মৃতের শ্বশুরের দাবি, তাঁর জামাতার সাংসারিক অশান্তি ছিল না৷ মানসিক অবসাদেও ভুগছিল বলে মনে হচ্ছিল না৷ কেবল, চুপচাপ থাকতেন এবং কারোর সাথে বিশেষ কথা বলতেন না৷ আজ সকালে বাড়ির পাশে একটি গাছে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তার স্ত্রী৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷
শ্বশুর জানিয়েছেন, তাঁদের একটি কন্যা ও পুত্র সন্তান রয়েছে৷ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

ফাঁসিতে আত্মঘাতী করোনা মুক্ত যুবক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















