News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ জুনের পরেও জারি থাকবে লকডাউন, বার্তা উদ্ধব ঠাকুরের
Image

৩০ জুনের পরেও জারি থাকবে লকডাউন, বার্তা উদ্ধব ঠাকুরের

নয়াদিল্লি, ২৮ জুন (হি. স.):মহারাষ্ট্রে ৩০ জুনের পরেও জারি থাকবে লকডাউন। রবিবার এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বাণিজ্যিক গতিবিধি সচল করার লক্ষ্যে ধীরেধীরে আনলক পর্যায়ে যাবে গোটা রাজ্য। শুধুমাত্র অতিরিক্ত প্রয়োজন পড়লেই বাড়ির বাইরে বেরোক যুবকেরা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাস্তায় অতিরিক্ত ভিড় করলে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।করোনা রোগীদের চিহ্নিত করার জন্য রাজ্য সরকার বিপুল পরিমাণে পরীক্ষা করে চলেছে। এই রোগের নিরাময়ের ক্ষেত্রে প্লাসমা থেরাপি একটি কার্যকর ভূমিকা পালন করছে।এই থেরাপির ফলে ১০ মধ্যে ৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছে। তাই রাজ্যের মধ্যে প্লাজমা থেরাপির কেন্দ্র বৃদ্ধি করা হবে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার রোগীদের উচিত নিজেদের প্লাজমা স্বেচ্ছায় দান করা। তাতে করে বহু মানুষ উপকৃত হবে. করোনার প্রতিষেধক যখনই আবিষ্কার হবে তখনই সেই ওষুধ রাজ্যে কার্যকর করা হবে।রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পিপিই এবং মাস্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top