News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করোনা আক্রান্ত ২০ জন, সুস্থ ৫৮
Image

রাজ্যে নতুন করোনা আক্রান্ত ২০ জন, সুস্থ ৫৮

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ ত্রিপুরায় আজ একদিনে ২০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ অন্যদিকে, ৫৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে ছুটি পেয়েছেন৷ তাতে, ত্রিপুরায় এখন পর্যন্ত ১১৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৬১৪ জন সুস্থ হয়েছেন৷

আজ মুখ্যমন্ত্রী দুপুরে এক টুইট বার্তায় বলেন, ১৩০টি নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে তিনজন বিমান যাত্রী এবং বাকি ছয়জন করোনা সংক্রমিতের সংস্পর্শে গিয়ে আক্রান্ত হয়েছেন৷ এদিন তিনি জানান, আজ নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে খোয়াই জেলায় ৫ জন, পশ্চিম জেলায় ৩ জন এবং গোমতী জেলায় ১ জন বাসিন্দা রয়েছেন৷

সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পুনরায় টুইট করে বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ৫৮ জন করোনা আক্রান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাই, তাদের হাঁপানিয়া কোভিড কেয়ার সেন্টার থেকে ছুটি দেওয়া হয়েছে৷ করোনা আক্রান্তদের সুস্থ করে তোলার জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কর্মীদের প্রশংসা করেছেন৷ পাশাপাশি, মাতা ত্রিপুরাসুন্দরী-র আশীর্বাদে শীগ্রই অতিমারীর পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব বলে তিনি আশা প্রকাশ করেন৷

মুখ্যমন্ত্রী এদিন রাতে এক টুইট বার্তায় বলেন, ১২৫০ টি নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে একজন ট্রাক চালক এবং বাকি দশজনের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ তিনি জানিয়েছেন, তাদের মধ্যে ঊনকোটি জেলার চারজন, সিপাহীজলা জেলার তিনজন, ধলাই জেলায় একজন এবং উত্তর ত্রিপুরার একজন বাসিন্দা রয়েছেন৷ এদিকে, খোয়াইতে আজ করোনা আক্রান্ত জনৈক মহিলা চারদিন ধরে খোয়াই হাসপাতালে ভর্তি ছিলেন৷ তিনি ও তার ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন৷ ফলে, খোয়াই জেলা হাসপাতালের ওই মহিলা যে ওয়ার্ডে ভর্তি ছিলেন তা সেনিটাইজ করার ব্যবস্থা হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top