News Flash

  • Home
  • Uncategorized
  • রেকর্ড বৃদ্ধি, একদিনে ৪৫ জন করোনা আক্রান্ত
Image

রেকর্ড বৃদ্ধি, একদিনে ৪৫ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ একদিনে করোনায় রেকর্ড সংক্রমণ মিলেছে ত্রিপুরায়৷ সেই সাথে করোনায় আক্রান্তের গণ্ডি তিনশো পার হয়ে গেছে৷ রবিবার দুই দফায় করোনা সংক্রমনের ৪৫ জনের সন্ধান মিলেছে৷ এদিন দুপুরে ১১ জন এবং রাতে ৩৪ জন করোনা আক্রান্তের খবর প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


এদিন দুপুরে মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, গতকাল রাত থেকে দুপুর পর্যন্ত ৮১০ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁরা সকলেই চেন্নাই থেকে ফিরেছেন৷ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ফের টুইট করে জানান, আজ আরও ৬৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৩৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তারাও সকলে চেন্নাই থেকে ফিরেছেন৷ সব মিলিয়ে আজ ৪৫ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে৷ তাতে ত্রিপুরায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬৷
ইতিপূর্বে গত ২৭ মে একদিনে ৩৪ জন করোনা সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছিল৷ রবিবার দুপুরে নতুন করে ১১ জনের করোনা সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছিল৷ তারাও চেন্নাই থেকে সংক্রমিত হয়ে ত্রিপুরায় ফিরেছেন৷ তাতে, দুপুরে সব মিলিয়ে ত্রিপুরায় করোনা-য় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮২৷


প্রসঙ্গত, গতকাল বাংলাদেশ ও মহারাষ্ট্র ফেরত ১৭ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল৷ আজ আরও ১১ জনের করোনা সংক্রমিতের ঘটনায় বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের ওই মারণব্যাধিতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ আজ ৪৫ জন নতুন করে আক্রান্তের ঘটনায় ত্রিপুরায় এখন পর্যন্ত ৩১৬ জন করোনা-য় সংক্রমিত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১৭১ জন সুস্থ হয়েছেন৷ বর্তমানে ১৪২ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন৷ তিন জন ত্রিপুরার বাইরে চিকিৎসাধীন৷


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ করোনা সংক্রমিতদের অধিকাংশই সিপাহীজলা জেলার বাসিন্দা৷ জানা গিয়েছে, সিপাহীজলা জেলায় ২৬ জন, গোমতী জেলায় ৬ জন, ধলাই জেলায় ৫ জন, দক্ষিণ জেলায় ৩ জন, পশ্চিম জেলায় ৩ জন এবং ঊনকোটি জেলায় ২ জনের আজ কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ বর্তমানে ধলাই জেলা বাদে সিপাহীজলা জেলায় সবচেয়ে বেশী করোনা আক্রান্ত রয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top