News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় গাড়ি বোমা হামলার নেপথ্যে মুখ্য ভূমিকা জইশ সংগঠনের : আইজিপি
Image

পুলওয়ামায় গাড়ি বোমা হামলার নেপথ্যে মুখ্য ভূমিকা জইশ সংগঠনের : আইজিপি

শ্রীনগর, ২৮ মে (হি.স.): পুলওয়ামার ধাঁচেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলাতেই ফের হামলার ছক কষেছিল জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন। কিন্তু, সন্ত্রাসীদের সেই ছক বানচাল করে দিয়েছে সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার পুলওয়ামায় সেনা, আধাসেনা ও পুলিশের যৌথ তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। তাতে মিলেছে প্রচুর আইইডি। যদিও ওই গাড়িটির চালক (সন্দেহভাজন জঙ্গি) এখনও পলাতক। পুলওয়ামায় গাড়ি বোমা হামলা প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (কাশ্মীর ডিভিশন) বিজয় কুমার জানিয়েছেন, এই হামলার নেপথ্যে মুখ্য ভূমিকা ছিল জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের, হিজবুল মুজাহিদিন তাদের সহায়তা করেছে। 

সাংবাদিক বৈঠকে আইজিপি আরও জানিয়েছেন, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই, জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের একজন সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছে। তাই আমরা মনে করি আদিল (আইইডি বোঝাই গাড়ির চালক)-একজন হিজবুল মুজাহিদিন জঙ্গি জইশ জঙ্গি সংগঠনের সংস্পর্শে ছিল। আদিল সুরক্ষা বাহিনীর গাড়িতে হামলার পরিকল্পনা নিয়েই এসেছিল। বাইরে থেকে বিশেষজ্ঞ দলকে আমরা ডেকে পাঠাচ্ছি। আমাদের সন্দেহ, ওই গাড়িতে ৪০-৪৫ কেজি বিস্ফোরক ছিল।

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উপত্যকায় ফের পুলওয়ামার মতো হামলা হতে পারে, এই তথ্য আগেই দিয়েছিলেন গোয়েন্দারা। এ দিন পুলওয়ামায় চেক পয়েন্টে তল্লাশি চলাকালীন ওই গাড়িটি ধরা পড়ে। গাড়ির কাগজপত্র দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। বিপদ আঁচ করে ব্যারিকেড ভেঙে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় চেষ্টা করে চালক। তবে সেই চেষ্টা সফল হয়নি। গাড়িটি ধরা পড়ে যায়। কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি) বিজয় কুমার বলেন, ‘‘নিরাপত্তারক্ষীরা গুলি চালায়। কিন্তু কোনও ভাবে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণে আইইডি উদ্ধার হয়।” তিনি আরও বলছেন, ‘‘হামলা হতে পারে এ খবর আমাদের কাছে আগে থেকেই ছিল। আমরা গত কাল থেকেই ওই গাড়িটিকে খুজছিলাম।’’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top