News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন শিথিল, তাই দিল্লিতে বাড়ছে করোনা-প্রকোপ : কেজরিওয়াল
Image

লকডাউন শিথিল, তাই দিল্লিতে বাড়ছে করোনা-প্রকোপ : কেজরিওয়াল

নয়াদিল্লি২৫ মে (হি.স.): লকডাউন শিথিল হওয়ার কারণেই দিল্লিতে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা। তবে চিন্তার কোনও কারণ নেইযতক্ষন না পর্যন্ত মৃত্যু ও অতি সংক্রমিতের হার দ্রুততার সঙ্গে বাড়ছে। সোমবার এমনই মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন কেজরিওয়াল জানিয়েছেনলকডাউন শিথিল হওয়ার কারণেই দিল্লিতে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা। তবে চিন্তার কোনও কারণ নেইযতক্ষন না পর্যন্ত মৃত্যু ও অতি সংক্রমিতের হার দ্রুততার সঙ্গে বাড়ছে। যদি কেউ ভাইরাসে সংক্রমিত হন এবং সুস্থ হয়ে ওঠেন তাহলে চিন্তার কোনও কারণ নেই।

কেজরিওয়াল দাবি করেছেনদিল্লির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেযদিও আমাকে স্বীকার করতেই হচ্ছেকোভিড-১৯ সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। অধিকাংশ সংক্রমণের ক্ষেত্রেই মৃদু উপসর্গ দেখা যাচ্ছে এবং বাড়িতেই চিকিৎসা চলছে। দিল্লির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছেকোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা করতে অস্বীকার করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেনওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ পাঠিয়েছি আমরা। এক্ষেত্রে রোগীকে এম্বুলেন্স দেওয়া এবং কোভিড-১৯ হাসপাতালে পৌঁছে দেওয়া হাসপাতালেরই দায়িত্ব।

কেজরিওয়াল আরও জানিয়েছেনএই মুহূর্তে বাড়িতেই চিকিৎসা চলছে করোনা-আক্রান্ত ৩৩১৪ হন রোগীর। সোমবার থেকেই নতুন করে ২০০০টি বেড মিলবে প্রাইভেট হাসপাতালে। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৩৪,১৮ এবং সুস্থ হয়েছেন ৬৫৪০ জন ও সক্রিয় রোগী ৬৬১৭ জন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top