News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা- কলকাতা রুটে বিমান পরিষেবা চালু হচ্ছে না, স্থগিত ২৭ মে পর্যন্ত
Image

আগরতলা- কলকাতা রুটে বিমান পরিষেবা চালু হচ্ছে না, স্থগিত ২৭ মে পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ আপাতত আগরতলা- কলকাতা রুটে বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে৷ ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে কলকাতা বিমানবন্দর বিমান উঠানামা করার জন্য প্রস্তুত হতে পারেনি৷ তাই পশ্চিমবঙ্গ সরকারের আগ্রহে কলকাতা বিমানবন্দরে আপাতত বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে৷ ২৭ মে পর্যন্ত এই পরিষেবা স্থগিত থাকবে৷ ফলে, আগরতলা রুটে উভয়দিকের সমস্ত টিকিট বাতিল করা হয়েছে৷


রবিবার দফায় দফায় দেশের সমস্ত বিমানবন্দরের কর্মকর্তাদের সাথে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব বৈঠক করেছেন৷ মূলতঃ মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু আপাতত বিমান পরিষেবা স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়েছে৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, পুনে এবং মুম্বই বিমানবন্দরে পরিষেবা চালু করা যাবে না৷ তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আঠাশ মে পর্যন্ত বাগডোগরা বিমানবন্দর এবং ৩০ মে পর্যন্ত কলকাতা বিমানবন্দরে পরিষেবা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন৷ আজ দিনভর আগামীকাল থেকে আগরতলা- কলকাতা এবং মুম্বই-পুনে-চেন্নাই বিমানবন্দরগুলিতে পরিষেবা শুরু করা নিয়ে দোটানায় ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান পরিবহণ মন্ত্রক৷ অবশেষে রাতে ঘোষণা দেওয়া হয় ২৭ মে পর্যন্ত আগরতলা- কলকাতা রুটে বিমান পরিষেবা স্থগিত রাখা হচ্ছে৷ তবে, পরিস্থিতি স্বাভাবিক না হয়ে উঠলে সময়সীমা বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷


এদিকে, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, মহারাজা বীরবিক্রম বিমানবন্দর দিয়ে যারা রাজ্যে আসবেন তাদের রাজ্যে প্রবেশের ক্ষেত্রে একটি স্ট্যাণ্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এস ও পি) ঠিক করা হয়েছে৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে আজ সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এই বৈঠকেই বিমানবন্দরের মাধ্যমে যারা রাজ্যে আসবেন, তাদের জন্য স্ট্যাণ্ডার্ড অপারেটিং প্রসিডিউর গৃহীত হয়৷ বৈঠকে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মুখ্যসচিব মনোজ কুমার, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিবগণ এবং অন্য সচিবগণ উপস্থিত ছিলেন৷ এছাড়া বৈঠকে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, বিমানবন্দর কর্তৃপক্ষ প্রমুখরা উপস্থিত ছিলেন বলে শিক্ষামন্ত্রী জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top