News Flash

  • Home
  • Uncategorized
  • বিষ খাইয়ে বানরকে হত্যার অভিযোগে গ্রেপ্তার শিকারি
Image

বিষ খাইয়ে বানরকে হত্যার অভিযোগে গ্রেপ্তার শিকারি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২১ মে৷৷ বন্যপশু হত্যা করে ঘরে নিয়ে যাবার সময় শান্তিরবাজারের লোকজন আটক করলো এক ব্যক্তিকে৷ জানা যায় আলস্য বাজারের বাসিন্দা শ্রীমঞ্জয় রিয়াং শান্তিরবাজারে এসে বাঁদর হত্যা করে যাবার পথে শান্তিরবাজার স্ট্যান্ডে আসার পর লোকজনের মনে সন্দেহ হয়৷ তারা দেখতে পায় শ্রীমঞ্জয় রিয়াং বাঁদর মেরে নিয়ে যাচ্ছে৷

এর পরেই সকলে মিলে শ্রীমঞ্জয় রিয়াংকে আটক করে৷ পরবর্তী সময় খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়৷ ঘটনার খবর পেয়ে থানার লোকজন শ্রীমঞ্জয় রিয়াংকে থানায় নিয়ে যায়৷ অপরদিকে বাঁদরটিকে উদ্ধার করে শান্তির বাজার পশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাঁদরটিক মৃত বলে ঘোষণা করে৷ জানা যায় বাঁদরটিকে ময়নাতদন্ত করা হবে৷ এই ঘটনা সম্পর্কে শ্রীমঞ্জয় রিয়াং জানান তিনি কলার মধ্যে বিশ দিয়ে বাঁদরটিকে খাইয়ে মেরেছে৷ এই ব্যাপারে বনদপ্তর একটি মামলা হাতে নিয়েছেন বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top