News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটির সরুসজাই কোয়ারেন্টাইন সেন্টার থেকে ফেরার তিন করোনা
Image

গুয়াহাটির সরুসজাই কোয়ারেন্টাইন সেন্টার থেকে ফেরার তিন করোনা

গুয়াহাটি, ২০ মে (হি.স.) : গুয়াহাটি মহানগরের সরুসজাই স্টেডিয়ামে তৈরি কোয়ারেন্টাইন সেন্টার থেকে তিন করোনা আক্ৰান্ত পালিয়ে গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। নলবাড়ি এবং হোজাই পুলিশের তৎপরতায় পলাতক হামিদুল আহমেদ, সাজাহল আলি এবং হোজাইয়ের সাইদুল আলম নামের করোনা ভাইরাসে আক্ৰান্ত তিন রোগীকে আটক করা হয়েছে। এই দুষ্কর্মের দায়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। তিন পলাতককে তৎপরতার সঙ্গে পাকড়াও করার জন্য স্বাস্থ্যমন্ত্ৰী নলবাড়ি এবং হোজাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

মন্ত্ৰী ড. শৰ্মা তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন, ‘নলবাড়ির হামিদুল আহমেদ এবং সাজাহল আলি, হোজাই থেকে মহম্মদ সাইদুল আলম নামের তিন কোভিড-আক্ৰান্ত রোগী সরুসজাই কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় আমরা অশান্তিতে ছিলাম। পলাতকদের দ্ৰুত পাকড়াও করার জন্য নলবাড়ি এবং হোজাই পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।’  জানা গেছে, পলাতকদের ঘরে গিয়ে পুলিশ তাদের আটক করেছে।    

এদিকে এভাবে সামাজিক দায়িত্ব এড়িয়ে পলাতকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে রাজ্যের সচেতন নাগরিক সমাজ। উল্লেখ্য, অসমে মোট করোনা আক্ৰান্তের সংখ্যা ১৭০ জন। মঙ্গলবার রাজ্যে এক ধাক্কায় ৪২ এবং আজ বুধবার সন্ধ্যায় আরও ১৩ জনের শরীরে করোনার সংক্ৰমণ ধরা পড়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top