News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আতঙ্ক, চিন ও দক্ষিণ কোরিয়ায় বেড়েই চলেছে করোনা রোগী
Image

ফের আতঙ্ক, চিন ও দক্ষিণ কোরিয়ায় বেড়েই চলেছে করোনা রোগী

বেজিং ও সিওল, ১৭ মে (হি.স.): চিন ও দক্ষিণ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা! বাড়ছে করোনা-আতঙ্কও। চিন ও দক্ষিণ কোরিয়া, উভয় দেশেই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যথাক্রমে-৫ জন ও ১৩ জন। চিন ও দক্ষিণ কোরিয়া, দুই দেশে অবশ্য নতুন করে কারও মৃত্যু হয়নি।

চিন : রবিবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৫ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের সন্ধান মিলেছে। ফলে চিনে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮২,৯৪৭। চিনে মৃত্যু হয়েছে ৪,৬৩৪ জনের। আক্রান্ত ৫ জনের মধ্যে দু’জন দেশান্তরী এবং তিনজনের সন্ধান মিলেছে জিলিন প্রদেশের উত্তর-পূর্বে।

দক্ষিণ কোরিয়া : দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১৩ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের হদিশ মিলেছে। ফলে রবিবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১,০৫০, এখনও পর্যন্ত ২৬২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে রাজধানী সিওলে আক্রান্ত ৫ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top