News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে একদিনে ৫০০-জন ক্রেতা মদ কিনতে পারবে : সুপ্রিম কোর্ট
Image

তামিলনাড়ুতে একদিনে ৫০০-জন ক্রেতা মদ কিনতে পারবে : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) :   নিয়ম মেনে তামিলনাড়ুতে মদের দোকান খোলার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশে বলা হয়েছে একদিনে ৫০০-জন ক্রেতা মদ কিনতে পারবেন। আর এর জন্য দেওয়া হবে টোকেন। মদের দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। চেন্নাই এবং থিরুভালুরের হটস্পটগুলিতে কোনও মদের দোকান খুলবে না। এছাড়া মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, শুধু অনলাইনে মদ বিক্রি করা যাবে। কেউ মদ কিনতে চাইলে তাকে দেখাতে হবে আধার কার্ড। সুপ্রিম কোর্ট শুক্রবার এই আদেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছে।


মদ বিক্রি বন্ধ করার জন্য তামিলনাড়ুর এক ব্যক্তি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। তিনি বলেন, মদ বিক্রি করা কোনও মৌলিক অধিকার নয়। আমি মদ বিক্রি পুরোপুরি বন্ধ করতে বলছি না। কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে যায় ৮ মে। সরকারের বক্তব্য ছিল, মদের দোকান বন্ধ থাকায় সরকারের রাজস্বের ব্যাপক ক্ষতি হচ্ছে। ওই মামলার শুনানিতেই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top