News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার উৎস সন্ধানে বিশেষজ্ঞ দল রেড জোন ধলাই জেলায়, চলছে তথ্য তল্লাসী
Image

করোনার উৎস সন্ধানে বিশেষজ্ঞ দল রেড জোন ধলাই জেলায়, চলছে তথ্য তল্লাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ করোনা-র উৎস সন্ধান করতে তিন সদস্যের এক বিশেষজ্ঞ দল ত্রিপুরায় ঢুকেই সোজা ধলাই চলে গেছে৷ ত্রিপুরার ধলাই রেড জোন হিসেবে চিহ্ণিত৷ করেনা-র আক্রমণ ধলাই জেলাতেই সবচেয়ে বেশি হয়েছে৷ তাই হয়তো ধলাই জেলা দিয়ে উৎসের খোঁজ শুরু করা উচিত হবে বলে ওই বিশেষজ্ঞ দল মনে করেছে৷ আজ (বৃহস্পতিবার) তাঁরা প্রথমে জেলাশাসক কার্যালয়ে ধলাই জেলা শাসক ব্রাহ্মজিৎ কৌর-র সাথে বৈঠক করেছেন৷


এর পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন তাঁরা৷ সেখান থেকে সোজা আমবাসা জওহরনগরে অবস্থিত বিএসএফ-এর ১৩৮ এবং ৮৬ নম্বর ব্যাটালিয়নের মুখ্য কার্যালয়ে যান৷ সেখানেই জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে বিএসএফ-এর পদস্থ আধিকারিকদের সাথে বৈঠকে বসেছেন বিশেষজ্ঞ দলের সদস্যরা৷ আজ ওই বিশেষজ্ঞ দল সড়কপথে শিলং থেকে ত্রিপুরায় এসেছে৷


প্রসঙ্গত, ত্রিপুরা সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মেঘালয়ের রাজধানী শিলঙে অবস্থিত ‘নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল হেল অ্যান্ড মেডিক্যাল সায়েন্স’ (নেইগ্রিমস) থেকে এই দল এসেছে৷ কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. জি কে মেধির নেতৃত্বে দল ত্রিপুরা সফর করছে৷ দলের অন্য সদস্যরা যথাক্রমে নেইগ্রিমস-এর অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ভূপেন বর্মন এবং শিলঙে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রিজিওনাল অফিসের আঞ্চলিক অধিকর্তা ডা. এস ডি মজুমদার৷ ত্রিপুরায় অধিকাংশ করোনা আক্রান্ত বিএসএফ-এর জওয়ান ও তাঁদের পরিবারের সদস্য৷ এক্ষেত্রে করোনা-র উৎস খুঁজে বের করতে পারেনি ত্রিপুরা সরকার এবং বিএসএফ৷ তাই, ত্রিপুরা সরকার এনসিডিসি-র কাছে করোনা-র উৎস খুঁজে বের করার অনুরোধ জানিয়েছিল৷ সে মোতাবেক স্টেট সার্ভেইলেন্স অফিসার সেন্ট্রাল সার্ভেইলেন্স ইউনিটকে করোনা আক্রান্তের বিস্তারিত তথ্য প্রদান করেন৷ মূলত, গোষ্ঠী সংক্রমণ ঠেকানোর লক্ষ্যেই ত্রিপুরা সরকার চাইছে বিশেষজ্ঞ টিম করোনা-র উৎস খুঁজে বের করুক৷


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ত্রিপুরা সরকারের আগ্রহে তিন সদস্যের এক টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়৷ সে মোতাবেক শিলং থেকে ওই বিশেষজ্ঞরা ত্রিপুরায় এসেছেন৷ সম্ভবত বিশেষজ্ঞ টিমের সদস্যরা করোনা ঝুঁকিপূর্ণ স্থানগুলি পরিদর্শন করবেন৷ তাছাড়া সংক্রমণের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা৷ ত্রিপুরার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সাথেও এ-বিষয়ে আলোচনা করবেন৷ কারণ, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ত্রিপুরার স্বাস্থ্য দফতরকে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top