News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসাগরে লরি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত তিন
Image

পানিসাগরে লরি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রবিবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে এসডিপিও অফিসের সামনে একটি লরি ও বাইকের মধ্যে সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ সংবাদ সূত্রে জানা গেছে আগরতলা থেকে একটি লরি ধর্মনগর দিকে যাচ্ছিল৷


পানিসাগর এ মহকুমা পুলিশ আধিকারিক এর অফিসের সামনে বাইককে ধাক্কা দেয় লরিটি৷ তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় বাইক চালক৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায় লরিটি৷ তাতে লরির চালক এবং সহ চালক গুরুতর ভাবে আহত হয়৷ আহত বাইক চালকের নাম দেবকুমার চাকমা৷ পরিচালকের নাম সংকর দাস এবং সহ চালকের নাম আব্দুল মান্নান৷


স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ পুলিশ এ ব্যাপারেএকটি মামলা গ্রহণ করেছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top