News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রভাবে রমজান মাসে মসজিদে ইফতার বাতিল
Image

করোনার প্রভাবে রমজান মাসে মসজিদে ইফতার বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷করোনা-র প্রকোপে ত্রিপুরায় রমজান মাসে মসজিদে ইফতার বাতিল এবং নামাজ পড়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ জমিয়ত উলেমায়ে হিন্দ-এর সভাপতি মৌলানা মুফতি তৈয়ীবুর রহমান লকডাউনে সরকারের সমস্ত নির্দেশিকা পালন করা হবে বলে জানিয়েছেন৷ তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


রমজান মাসে প্রথম রোজা আজ৷ এ-বিষয়ে তৈয়ীবুর রহমান বলেন, করোনা মোকাবিলায় লকডাউনের কারণে সমস্ত ধর্মীয় স্থানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে৷ তাই, সামাজিক দূরত্ব মসজিদে ৪-৫ জন তারাবি নামাজ পড়তে পারবেন৷ অন্যরা বাড়িঘরে তারাবি নামাজ পড়বেন৷ সরকারি নির্দেশ মেনে মসজিদে মাস্ক পরে তারাবি নামাজ পড়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন৷ তিনি বলেন, ত্রিপুরায় মুসলিম সম্প্রদায়ের সকলের কাছে রমজান মাসে রোজা রাখতে গিয়ে লকডাউনের সমস্ত নির্দেশিকা পালন করার অনুরোধ জানিয়েছে জমিয়ত উলেমায়ে হিন্দ৷


এদিন তিনি বলেন, বাড়িতে তারাবি নামাজ পড়ার সময় ৪-৫ জনের বেশি যেন না হয় সে-দিকে খেয়াল রাখার জন্য সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় সমস্ত মসজিদে ইফতার বাতিল করা হয়েছে৷ তাঁর বক্তব্য, লকডাউনে জনসমাগম নিষিদ্ধ৷ কিন্ত, ইফতার পালন করা হলে জনসমাগম হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


তিনি বলেন, ত্রিপুরায় ৯৫৬টি মসজিদ রয়েছে৷ প্রত্যেক বছর রমজান-এর রোজা শুরু হতেই রাতে তারাবির নামাজ পড়া হতো৷ কিন্ত করোনার প্রভাবে এ বছর তা সম্ভব হচ্ছে না আপাতত৷ ৩ মে লকডাউন উঠে গেলে নতুন করে এ-বিষয়ে চিন্তাভাবনা করা হবে৷ এদিন তিনি জানান, গতকাল সোনামুড়া রাজস্ব দফতরের ডাকবাংলোয় মহকুমাশাসক এবং ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের সাথে রমজান মাসে রোজা পালনের বিষয়ে সরকারি নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তিনি বলেন, রমজান উপলক্ষ্যে সরকারি সহযোগিতার জন্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top