News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩৫ জন মিজোরাম ফেরত রিয়াং শরণার্থীর
Image

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩৫ জন মিজোরাম ফেরত রিয়াং শরণার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ লকডাউনে মিজোরাম থেকে ত্রিপুরায় ফিরে শরণার্থী শিবিরের ৩৫ জন রিয়াং শরণার্থীদের কোয়ারেন্টাইনে রাখা নিয়ে প্রশাসনের সাথে রীতিমতো লুকোচুরি খেলা হয়েছে৷ তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়ার সময় বেশ কয়েকজন রিয়াং শরণার্থী শিবির থেকে জঙ্গলে পালিয়ে যান৷ বাকিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া সম্ভব হয়েছে৷ পরবর্তী সময়ে যারা জঙ্গলে পালিয়ে গিয়েছিল তাদেরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যেতে সক্ষম হয়েছে ত্রিপুরা প্রশাসন৷ করোনা নিয়ে আতঙ্কের মাঝে প্রশাসনের সাথে রিয়াং শরণার্থীদের লুকোচুরি খেলায় কাঞ্চনপুর মহকুমায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল৷


গত ১৪ এপ্রিল মিজোরাম থেকে পাহাড়ি পথে ত্রিপুরায় প্রবেশ করেন ৩৫ জন রিয়াং শরণার্থী৷ তারা ত্রিপুরায় রিয়াং নাইসিংপাড়া শরণার্থী শিবিরের বাসিন্দা৷ খবর পেয়ে স্বাস্থ্য দফতরের কর্মীরা তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন৷ কিন্ত পরবর্তী সময়ে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা নিয়ে রীতিমতো নাজেহাল হতে হয়েছে প্রশাসনকে৷


নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিপুরা পুলিশের পদস্থ আধিকারিক বলেন, লকডাউন চলাকালীন ৩৫ জন রিয়াং শরনার্থী অবৈধভাবে মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশ করেন৷ তাদের কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য মেডিক্যাল টিম গিয়েছিল৷ স্বাস্থ্য কর্মীদের দেখে তাদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গলে পালিয়ে যান৷ ফলে, ১০-১২ জনকে সর্বজয়পাড়া বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্ত, মেডিক্যাল টিম তাদের পরীক্ষা করে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়েছিল৷


ওই আধিকারিকের কথায়, ২০ এপ্রিল উত্তর ত্রিপুরার জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং উত্তর ত্রিপুরার পুলিশ সুপার শরণার্থী শিবির পরিদর্শন করেন৷ তাদের সকলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন তাঁরা৷ তিনি বলেন, জঙ্গলে পালিয়ে যাওয়া রিয়াং শরণার্থীদের খুঁজে বের করেছে ত্রিপুরা পুলিশ৷ তাদের সকলকে কাঞ্চনপুর বয়েজ সুকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top