News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি শিক্ষাবর্ষে পাঠ্যক্রম কমানোর সিন্ধান্ত নিল রাজ্য সরকার
Image

চলতি শিক্ষাবর্ষে পাঠ্যক্রম কমানোর সিন্ধান্ত নিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ করোনার প্রকোপ সারা দেশেই ভয়ংকর প্রভাব ফেলেছে৷ লকডাউনে সমস্ত ক্ষেত্রই প্রভাবিত হয়েছে৷ তেমনি শিক্ষা ব্যবস্থাতেও করোনা দারুন প্রভাব ফেলেছে৷ তাই, রাজ্য সরকার চলতি শিক্ষাবর্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷


এই বিষয়ে আজ সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষাবর্ষে পাঠ্যক্রম কমানো হবে৷ কারণ, লকডাউনের প্রভাবে সুকল বন্ধ রয়েছে৷ ফলে, পাঠ্যক্রম কমানো না হলে ছাত্রছাত্রীদের উপর মারাত্মক চাপ পড়বে৷ শুধু তাই নয়, চলতি শিক্ষাবর্ষে পড়ানোর সময় কম পাওয়া যাবে৷ তাতে পাঠ্যক্রম সমাপ্ত করা সম্ভব হয়ে উঠবে না৷ তাই, ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


শিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্য সরকার প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষাবর্ষে পাঠ্যক্রম কমানোর চিন্তাভাবনা করছে৷ এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা চলছে৷ ধারণা করা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম কমানোর সিদ্ধান্তের প্রভাব প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে পড়বে৷


আজ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ২৪ এপ্রিল থেকে আগরতলা শহরে ১৩টি কেন্দ্রে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করা হবে৷ মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে, বোধঝং সুকল, ক্ষুদরাম বসু সুকল, বানি বিদ্যাপীঠ সুকল, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, উমাকান্ত একাডেমি বাংলা ও ইরেজী মাধ্যম, বিজয় কুমার সুকল, প্রাচ্য ভারতী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির এবং কমিনি কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়ন হবে৷ তিনি জানান, ২৩৬৭ জন শিক্ষক শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে পরীক্ষক ১২২৪জন, প্রধান পরীক্ষক ৩৪ জন এবং স্ক্রুটিনাইজার ২৫৬ জন রয়েছেন৷ তাঁরা মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন৷ অন্যদিকে, দ্বাদশের উত্তরপত্র মূল্যায়নে ৬৬৯ জন পরীক্ষাক, ৬০ জন প্রধান পরীক্ষক এবং ১২৪ জন স্ক্রুটিনাইজার রয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সাধারণ ডিগ্রী কলেজের অধ্যাপক এবং বিভিন্ন প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত করা হয়েছে৷ এদিকে, উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যে যারা নিজস্ব যানবাহন নিয়ে যাবেন তাদের নিযুক্তি পত্রই পাস হিসেবে ব্যবহৃত করা যাবে৷ অন্যান্যদের জন্য টিআরটিসি তিনটি বাস তাদের যাতায়াতে ব্যবহৃত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top