News Flash

  • Home
  • Uncategorized
  • শুরু হাফলং-শিলচর জাতীয় সড়ক সংস্কারের কাজ
Image

শুরু হাফলং-শিলচর জাতীয় সড়ক সংস্কারের কাজ

হাফলং (অসম), ২১ এপ্রিল (হি.স.) : লকডাউনের ৩০ দিনের মধ্যে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হল। কোভিড ১৯ সংক্রমণের ভয়বহতার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশ জুড়ে দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে। তবে মঙ্গলবার থেকে রাজ্যের গ্রিন জোন এলাকাগুলিতে লকডাউন কিছুটা শিথিল করায় পুনরায় হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাফলং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিটের প্রকল্প সঞ্চালক কার্গে কামকি।

তিনি জানান, সরকারি নীতি নির্দেশিকা মেনেই সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। সড়ক নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পরই তাঁদের লাগানো হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখেই সড়ক সংস্কারের কাজ চলছে। কার্গে কামকি জানিয়েছেন, ডিমা হাসাও জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কাছে পর্যাপ্ত মাস্ক মজুত না থাকায় সড়ক সংস্কারের কাজে যুক্ত নির্মাণ সংস্থাকে শ্রমিকদের জন্য মাস্কের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কাজের সময় শ্রমিকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

কার্গে কামকি জানিয়েছেন, বর্ষার আগে যাতে সড়ক সংস্কার সম্পূর্ণ করা যায় এই লক্ষ্যেই আজ থেকে কাজ শুরু করা হয়েছে। তবে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের মধ্যে তিন কিলোমিটার অংশে পিচের কাজ সম্পূর্ণ হয়েছে লকডাউন ঘোষণা হওয়ার আগেই। এই অবস্থায় বর্ষার মরশুমে যে কোনও ভাবেই গুরুত্বপূর্ণ সড়কটি সচল রাখার চেষ্টা করা হবে বলে দাবি করেছেন কার্গে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top