News Flash

  • Home
  • Uncategorized
  • অধীনস্থ সংস্থার অতিরিক্ত কর্মীদের কাজে লাগনো হবে সরকারি দপ্তরে
Image

অধীনস্থ সংস্থার অতিরিক্ত কর্মীদের কাজে লাগনো হবে সরকারি দপ্তরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ রাজ্যে সরকার অধীনস্থ সংস্থাগুলির অতিরিক্ত কর্মচারীদের রাজ্য সরকারের দপ্তরগুলিতে কাজে লাগানো হবে৷ সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যে ১২টি সরকার অধীনস্থ সংস্থা রয়েছে৷ তাতে ৬৮৮৫জন কর্মচারী নিযুক্ত আছেন৷ এছাড়া ৪৯জন ডেপুটেশনে রয়েছেন৷


শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার সমস্ত সরকার অধীনস্থ সংস্থাগুলিকে অতিরিক্ত কর্মচারীর তালিকা তৈরী করে দেওয়ার জন্য নির্দেশ দেবে৷ কারণ, অতিরিক্ত কর্মচারীদের সরকারী দপ্তরে কাজে লাগানো হবে৷ তবে, অবসরের ছয় মাস আগে তাদের পুণরায় ওই সংস্থায় ফেরত পাঠানো হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top