News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও বন্য হাতির তান্ডব বাড়ি ঘর তছনছ অল্পেতে বাঁচলেন পরিবারের সদস্যরা
Image

আবারও বন্য হাতির তান্ডব বাড়ি ঘর তছনছ অল্পেতে বাঁচলেন পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ এপ্রিল৷৷ করোনা ভাইরাস আতঙ্কে আমজনতা যখন ঘরবন্দী তখন বন্যহাতি উন্মত তান্ডব চালিয়ে এক গৃহস্বামীর বসত ঘর ভাংচুর করল ঘটনা তেলিয়ামুড়া থানাধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানীপুর গ্রামে৷ আলোতে বেঁচে গেল গৃহস্বামী সহ গোটা পরিবারটি৷
বুধবার কাক ভোরে মহারানীপুর এলাকার বাসিন্দা হরেন্দ্র দাস এর বাড়িতে বন্যহাতি চড়াও হয়ে উন্মত্ত তান্ডব চালিয়ে বসত ঘর ভেঙে দেয়৷ গৃহস্বামী সহ পরিবারের লোক জনরা, ঘর থেকে বেরিয়ে চিৎকা চোঁচামেচি শরু করলে প্রতিবেশিরা ছুটে এসে বন্যহাতিটিকে তাড়িয়ে দেয়৷ একদিকে লকডাউন চলছে৷ এই লকডাউনের মাঝেই রাত জেগে গ্রামবাসীরা পাহাড়া দিতে হচ্ছে বন্যহাতির ভয়ে৷ অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও গ্রামবাসীরা পাহাড়া দেয়৷


তারা বুধবার কাক ভোরে যে যার ঘরে যেতেই এমন ঘটনা৷ ক্ষতিগ্রস্ত শ্রমিক হরেন্দ্র দাস সহ পরিবারটি বাড়িতে থাকার মতো কোনো ঘর না থাকাতে স্থানীয় ডিএম কলোনী এসবি সুকলে এসে আশ্রয় নেয়৷ হাতির তান্ডবে হরেনদ্র দাসের বসত ঘর ভেঙে ফেলারকারণেই গোটা পরিবারটি সুকলে এসে আশ্রয় নিতে বাধ্য হয়৷ উল্লেখ্য থাকে গ্রামবাসীরা বনকর্মীদের খবর দিলেও কর্মীরা ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ৷ ঘটনাস্থলে বনকর্মীরা না গেলেও লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের জনৈক মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেন৷

হাতির তান্ডবে আঠারোমুড়ার পাদদেশসহ সমতল এলাকার জনগনও আতঙ্কগ্রস্থ৷ পাহাড়ে খাদ্যভাবে দেখা দিলেই বন্য হাতির দল সমতলে নেমে এসে প্রতিবছরই তান্ডব চালাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top