News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে প্রথম করোনা আক্রান্ত মহিলার সংস্পর্শে আগত ৮৭ জন কোয়ারেন্টাইনে
Image

রাজ্যে প্রথম করোনা আক্রান্ত মহিলার সংস্পর্শে আগত ৮৭ জন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ ত্রিপুরায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার সংস্পর্শে আগত অত্যন্ত ঝুঁকিপূর্ণ ১৭ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে৷ তাঁদের রিপোর্ট আসলে ত্রিপুরায় আরও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা নিশ্চিত হওয়া যাবে৷ তাছাড়া, মহিলার সংস্পর্শে আসা পরিবারের সদস্য, আত্মীয় পরিজন, প্রতিবেশী, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী সহ মোট ৮৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তাঁর দাবি, ওই মহিলা ট্রেনে গুয়াহাটি থেকে আগরতলায় আসার পথে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷


এদিন তিনি বলেন, উদয়পুর গকুলপুরের বাসিন্দা ওই মহিলা গত ১৪ মার্চ আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেন৷ ১৫ মার্চ তিনি গুয়াহাটি পৌঁছান এবং কামাখ্যা মন্দিরের কাছে একটি হোটেল থাকেন৷ সেখান থেকে তিনি ১৬ মার্চ কামাখ্যা মন্দিরে যান৷ ১৬ এবং ১৭ মার্চ দুদিন পল্টনবাজারে সুখমণি হোটেলে থাকেন৷ এর পর তিনি ১৮ মার্চ ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেন৷ শিক্ষামন্ত্রী বলেন, ওই মহিলার ট্রেনের টিকিট ছিল এস-৫ বগিতে৷ কিন্তু তিনি এস-৪ বগিতে সফর করেছেন৷ তিনি জানান, ১৯ মার্চ ভোররাত ৩-টা নাগাদ আগরতলায় পৌঁছে লোকাল ট্রেনে তিনি উদয়পুরে যান৷


এদিকে, গত ৩ এপ্রিল সর্দি, কাশি, জ্বর নিয়ে গোমতি জেলা হাসপাতালে চিকিৎসক দেখান তিনি৷ কিন্তু তাতে রোগ ভাল না হওয়ায় তিনি ৫ এপ্রিল প্রথমে আইএলএস হাসপাতালে যান৷ সেখানে দেখামাত্রই চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ শিক্ষামন্ত্রী বলেন, ওই মহিলাকে ফ্লু ক্লিনিক থেকে ইমার্জেন্সি ওয়ার্ডে পাঠিয়ে দেন চিকিৎসকরা৷ তার পর তাঁকে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়৷ কিন্তু রাতে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখামাত্রই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন এবং গতকাল তার নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে৷


শিক্ষামন্ত্রীর কথায়, ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলতেই সঙ্গে সঙ্গে তাঁর সংস্পর্শে কারা ছিলেন তা খুঁজে বের করা হয়েছে৷ তিনি বলেন, ওই মহিলার স্বামী, মেয়ে এবং নাতিন-সহ অ্যাম্বুলেন্সের চালককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ পাশাপাশি তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তিনি বলেন, মহিলার পরিবারের সদস্য, প্রতিবেশী সহ ৩৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ এছাড়া, তাঁর সংস্পর্শে আসা ৭ জন চিকিৎসাককেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ সাথে জিরানিয়ায় মহিলার বাপের বাড়ির সদস্য ১২ এবং ১৮ জন স্বাস্থ্যকর্মীকেও কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ মহিলার বাপের বাড়ির সদস্যদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং স্বাস্থ্যকর্মীদের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ শিক্ষামন্ত্রীর দাবি, আইএলএস এবং গোমতি জেলা হাসপাতালের দুই চিকিৎসক ছাড়া ৮৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাদের মধ্যে ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top