News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালায় যশপালের জামিন নামঞ্জুর হাইকোর্টে
Image

পূর্ত ঘোটালায় যশপালের জামিন নামঞ্জুর হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ত্রিপুরায় পূর্ত ঘোটালায় প্রাক্তন বিভাগীয় প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিং-র জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷ এদিকে, পূর্ত ঘোটালায় ওয়াই পি সিং-র স্বীকারোক্তিতে প্রাক্তন ভারপ্রাপ্ত মুখ্য সচিব এ কে মাংগোত্র এবং প্রাক্তন মুখ্য সচিব শশী প্রকাশ-কে জিজ্ঞাসাবাদে ক্রাইম ব্রাঞ্চের এক বিশেষ দল দিল্লিতে গিয়েছে৷ আজ এ-কথা জানালেন পিপি রতন দত্ত৷


তিনি বলেন, ত্রিপুরায় সর্ববৃহৎ কেলেঙ্কারি পূর্ত ঘোটালায় প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিং-র জামিনের আবেদন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ খারিজ করে দিয়েছেন৷ তাঁর কথায়, ওয়াই পি সিং ৩০ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন৷ ইটা অল্প সময়ে জামিন পাওয়া অসম্ভব৷ তিনি বলেন, ওই ঘোটালায় অন্য দুই অভিযুক্ত প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিক গ্রেফতার হওয়ার পর ৯০ দিন জেল হেফাজতে কাটিয়েছেন৷


রতনবাবু বলেন, ওয়াই পি সিং-র সম্পত্তির তদন্ত চলছে৷ কারণ, আয়ের সাথে সম্পত্তির খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাছাড়া, কেবিনেট মেমো-তে দুই পদস্থ আধিকারিকের স্বাক্ষর নিয়েছেন বলে যে দাবি করেছেন তার কোন ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাই, তাঁর স্বীকারোক্তিতে প্রাক্তন ভারপ্রাপ্ত মুখ্য সচিব এ কে মাংগোত্র এবং প্রাক্তন মুখ্য সচিব শশী প্রকাশ-কে জিজ্ঞাসাবাদে ক্রাইম ব্রাঞ্চের অফিসার গত ১৭ মার্চ দিল্লি ছুটে গেছেন৷ তিনি বলেন, ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি পদমর্যাদা সম্পন্ন অফিসার দিল্লি ত্রিপুরা ভবনে ওই দুই অবসরপ্রাপ্ত আমলাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top