News Flash

  • Home
  • Uncategorized
  • অসম : দুর্ঘটনাগ্রস্ত বরযাত্রীর গাড়ি, হত পাঁচ, আহত ২৬
Image

অসম : দুর্ঘটনাগ্রস্ত বরযাত্রীর গাড়ি, হত পাঁচ, আহত ২৬

ওদালগুড়ি (অসম), ১৪ মার্চ (হি.স.) : এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় পাঁচ বরযাত্রীর অকালমৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় মহিলা ও শিশু-সহ ২৬ আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ১১ শিশু-সহ আহত সকলকে মঙ্গলদৈ হাসপাতালে ভরতি করে চিকিৎসা শুরু হয়েছে। তাছাড়া গুরুতর আহতদের পাঠানো হয়েছে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে।

দুৰ্ঘটনায় নিহতদের প্ৰতি গভীর শোক ব্যক্ত করে আহতদের চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয় সে ব্যাপারে বিশেষ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মু্খ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

ঘটনা ওদালগুড়ি জেলার টংলা থানার পানেরি পুলিশ ফাঁড়ির অন্তৰ্গত নাচনশালিতে শুক্রবার রাতে সংঘটিত হয়েছে। জানা গেছে, এএস ২৫ সিসি ৭৬১৯ নম্বরের একটি ডিআই গাড়িতে গাদাগাদি করে বিয়ে বাড়ি গিয়েছিলেন বরযাত্রীরা। বিয়ের পর্ব সম্পন্ন করে তারা বাড়ি ফিরছিলেন। কিন্তু রাত প্রায় ১০:৩০টা নাগাদ নাচনশালি এলাকায় আসার পর রাস্তার পাশে একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে সংঘর্ষ হয় বরযাত্রীবাহী গাড়ির। ফলে গাড়ির এক আরোহী মণিরাম বড়ো (৩০)-র ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া মঙ্গলদৈ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন গোবিন্দ বড়ো (৩৫) এবং সানসুমা ব্ৰহ্ম (১৭। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় গাড়ির চালক জোহান কুল্লু (৪০) এবং জিতেন বড়ো নামের ব্যক্তির।

পুলিশের কাছে জানা গেছে, টংলার ডিমাকুচি ৩ নম্বর আমগুড়ির জনৈক সুরেন বড়োর মেয়ে হৈমা বড়োর বিয়েতে গিয়েছিল বরযাত্রীর দল। বিয়ের পর বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top