News Flash

  • Home
  • Uncategorized
  • ৭২ ঘণ্টায় ১২৩ কিমি রাস্তা নির্মাণের লক্ষ্য, রেকর্ড তৈরির প্রস্তুতি রাজ্যের
Image

৭২ ঘণ্টায় ১২৩ কিমি রাস্তা নির্মাণের লক্ষ্য, রেকর্ড তৈরির প্রস্তুতি রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ রাজ্যের গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে রেকর্ড সৃষ্টিকারী পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরা সরকার৷ মাত্র ৭২ ঘণ্টায় ১২৩ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করে রেকর্ড তৈরির জন্য প্রস্তুতি নিয়েছে রাজ্য৷ ত্রিপুরা সরকার এ-সংক্রান্ত একটি উদ্যোগ গ্রহণ করেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার ভাগলপুর গ্রাম পঞ্চায়েত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন৷


প্রায় ৫৭১টি জনবসতিকে স্পর্শ করে এক লক্ষ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ এতে প্রায় ১.৫ লক্ষ শ্রমদিবস তৈরির মাধ্যমে ৬০ হাজার মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেবে৷ এমজিএনরেগা প্রকল্পে এই কর্মযজ্ঞ সম্পন্ন করা হবে৷ এর জন্য ১ কোটি ২৫ লক্ষ ইট ব্যবহৃত হবে৷ যা স্থানীয় ব্রিকস ইন্ডাস্ট্রির আর্থিক অবস্থাকে চাঙ্গা করে তুলবে৷ সম্ভবত এই প্রথম একসঙ্গে ১.৫ কোটি ইটের বরাত পেয়েছেন তারা৷ এ ধরনের উদ্যোগ এর আগে দেশের কোনও রাজ্যে নেওয়া হয়নি বলে দাবি ত্রিপুরা সরকারের৷


ধারণা করা হচ্ছে, পশ্চিম ত্রিপুরা জেলা এই উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের ব্যবস্থাকে নতুন রাস্তা দেখাবে৷ এই উদ্যোগের ফলে একদিকে যেমন গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, তেমনি ১.২৫ কোটি ইট ক্রয় করে অল্প সময়ে ব্রিক ইন্ডাস্ট্রিগুলির আর্থিক ব্যবস্থাকে সুদৃঢ় করবে৷ ত্রিপুরা সরকারের এই উন্নয়নমূলক কর্মসূচির সুফল পাবে সমাজের অন্তিম স্তর পর্যন্ত মানুষ, আশাবাদী ত্রিপুরা সরকার৷

প্রশাসন সূত্রের খবর, জেলাশাসকের নেতৃত্বে ১০০ সুপারভাইজার, বিধায়ক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, কয়েকশো স্বেচ্ছাসেবী, ইঞ্জিনিয়াররা দিন রাত কাজ করে চলেছেন এই সফলতা অর্জন করার জন্য৷ এ ধরনের কর্মতৎপরতা সুশাসনের অন্যতম উদাহরণ বলে মনে হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top