News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরিচ্যুত শিক্ষকরা স্থায়ী সমাধানের দাবিতে ডেপুটেশন দিলেন অধিকর্তাকে
Image

চাকরিচ্যুত শিক্ষকরা স্থায়ী সমাধানের দাবিতে ডেপুটেশন দিলেন অধিকর্তাকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ চাকরির মেয়াদের সময়সীমা যতই সমাপ্তের দিকে এগিয়ে চলেছে ততই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের৷ মঙ্গলবার তাঁরা পাঁচ দফা দাবি আদায়ে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছেন৷ সাথে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ১৫ কিংবা ১৬ মার্চ থেকে গণ-অবস্থানে বসবেন৷ স্বাভাবিকভাবেই, চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷


ত্রিপুরা হাইকোর্টের রায়ে ১০৩২৩ শিক্ষকে চাকরী বাতিল হয়েছে৷ সুপ্রিমকোর্টও ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রেখেছে৷ তবে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত তাঁদের অ্যাডহক ভিত্তিতে নিয়োগে সময়সীমা বেঁধে দিয়েছিল সবর্োচ্চ আদালত৷ ওই সময়সীমা এখন সমাপ্তির পথে৷ এখন পর্যন্ত তাঁদের জীবন-জীবিকার প্রশ্ণে স্থায়ী কোনও সমাধানসূত্র খুঁজে বের করেনি ত্রিপুরা সরকার৷ তাই তাঁরা ঘন ঘন আন্দোলনমুখী হচ্ছেন৷


আজ তাঁরা ৫ দফা দাবি আদায়ে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছেন৷ এ-বিষয়ে ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতা বিমল সাহা বলেন, সরকারের ভুলে আজ তাঁদের পথে বসার উপক্রম হয়েছে৷ তাঁর দাবি, পূর্বতন সরকারের ভুলের কারণেই তাঁরা ক্ষমতা হারিয়েছেন৷ তাঁর আরও দাবি, ত্রিপুরায় সরকার পরিবর্তনে ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে৷ তা অস্বীকার করার সুযোগ নেই৷ তিনি বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হলে চাকরিচ্যুত শিক্ষকদের আইনিপথে ব্যবস্থা করা হবে, এমন প্রতিশ্রুতিতে ভরসা করেছিলাম আমরা৷ কিন্তু, এখন পর্যন্ত কোনও আশার আলো দেখা যাচ্ছে না, আক্ষেপ করে বলেন তিনি৷


এদিন তিনি হুঁশিয়ারি দেন, তাঁদের চাকরী সুনিশ্চিত না করা হলে ১৫ কিংবা ১৬ মার্চ গণ-অবস্থানে বসবেন ১০৩২৩ জন শিক্ষক৷ তাঁর দাবি, অ্যাডহক শিক্ষকদের চাকরি থেকে অব্যাহতির চরমপত্র বাতিল করতে হবে৷ শুধু তা-ই নয়, কীসের ভিত্তিতে অ্যাডহক শিক্ষকদের বাছাই করা হয়েছে তাঁর জবাব দিতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top