News Flash

  • Home
  • Uncategorized
  • পার্টি অফিসে হামলা ভারপ্রাপ্ত ডিজিপির কাছে স্মারকলিপি সিপিএমের
Image

পার্টি অফিসে হামলা ভারপ্রাপ্ত ডিজিপির কাছে স্মারকলিপি সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দল সিপিআইএম(এর) দলীয় অফিসে হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলা রুজু করার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছে দল৷ সিপিআইএম-এর এক প্রতিনিধি দল সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷
রাজ্যে বিরোধীদের রাজনৈতিক অধিকার হরনের গভীর ষড়যন্ত্র চলেছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম নেতৃবৃন্দ৷ দলের এক প্রতিনিধি দল সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে এসব বিষয় নিয়ে ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন৷

সিপিআইএম-এর বর্ষীয়ান নেতা বিজন ধর অভিযোগ করেছেন ধর্মনগরে সিপিআইএম-এর জেলা অফিসটি এখনও পর্যন্ত ছয়বার আক্রান্ত হয়েছে৷ গতকালও প্রকাশ্য দিবালোকে বিনা প্ররোচনায় সিপিএমের উত্তর জেলার ধর্মনগর জেলা অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে৷ হামলায় পাঁচজন দলীয় কর্মী আহত হয়েছেন৷


শুধু তাই নয়, সিপিআইএম সমর্থকদের বাড়িঘরেও হামলা, হুজ্জুতি চালানো হয়েছে বলে অভিযোগ৷ উদ্ভুত পরিস্থিতিতে এলাকার বিরোধী দলের নেতা-কর্মী সমর্থকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে৷ রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎকালে ধর্মনগরে একটি পুলিশ পিকেট বসানোর জন্যও দাবি জানানো হয়৷ শুধু তাই নয়, বিরোধীদের মিটিং, মিছিল ও রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷ পরিকল্পিতভাবে বিরোধীদের মিটিং, মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ৷ অথচ শাসক দলকে যে কোন সময় লাঠিসোঁটা নিয়ে মিটিং, মিছিল করার অনুমতি দেওয়া হচ্ছে৷


এ ধরনের দ্বিচারিতা বন্ধ করে বিরোধীদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়৷ পাশাপাশি হামলা হুজ্জুতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷সিপিআইএম-এর অপর বর্ষীয়ান নেতা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী বলেন, এই রাজ্যে বিজেপি আইপিএফটি নেতৃত্বাধীন সরকারের আমলে বিরোধীদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলেছে৷ ধর্মনগরে পরপর দলীয় অফিসে হামলা, ভাঙচুর চালানো হচ্ছে৷ বিশালগড়ে সর্বভারতীয় আন্দোলন কর্মসূচিতে পুলিশের সামনে পেট্রোল বোমা মারা হয়েছে৷ পার্টি অফিসে মিটিং চলাকালে দলীয় নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন৷ পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷ বিরোধীদের সাংবিধানিক অধিকার রক্ষার ব্যবস্থা ও রাজনীতির গুন্ডাবাজি বন্ধ করার দাবিও জানিয়েছেন তিনি৷ শ্রী চৌধুরী আরও বলেন, ধর্মনগরে আইনের শাসন নেই৷ মা-বোনেরাও রেহাই পাচ্ছেন না৷ অসংখ্য এফআইআর করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করছে না পুলিশ৷


অবিলম্বে ধর্মনগর পার্টি অফিসের সামনে পুলিশ পিকেট বসানোর জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন৷ সর্বোপরি রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বিরোধী দল বৃহত্তর শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে শামিল হওয়ার উদ্যোগ নিচ্ছে বলেও প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top