News Flash

  • Home
  • Uncategorized
  • শনিছড়ায় বিধবংসী অগ্ণিকাণ্ডে ভস্ম বসতবাড়ি
Image

শনিছড়ায় বিধবংসী অগ্ণিকাণ্ডে ভস্ম বসতবাড়ি

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৩ ফেব্রুয়ারি৷৷ বিধবংসী অগ্ণিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে৷ ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার শনিছড়া বাজার এলাকায় রবিবার সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ৷


ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শনিছড়া বাজার এলাকার শিক্ষক জনৈক অনিন্দম নাথের বাড়িতে বিধবংসী অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে৷ কর্মসূত্রে বাড়ির মালিক অনিন্দম নাথ থাকেন ধর্মনগর৷ অনিন্দমবাবুর অনুপস্থিতে তাঁর বড় ভাই অনিমেষ নাথ বাড়িতে থাকেন৷ কিন্তু তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে৷ প্রতিদিন রাস্তা থেকে খড়কূট এবং বিড়ি সিগারেটের টুকরো কুড়িয়ে বাড়িতে আনাই ছিল মানসিক ভারসাম্যহীন বড়ভাই অনিমেষের কাজ৷
এদিকে আজ সকালে হঠাৎ অনিন্দম নাথের বাড়িতে আগুন জ্বলছে দেখে এলাকায় হইহুল্লোড় পড়ে যায়৷

আশপাশের লোকজন প্রথমে প্রেমতলা এবং পরে ধর্মনগর অগ্ণিনির্বাপক দফতরে খবর দেন৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইঞ্জিন নিয়ে অকুস্থলে ছুটে আসেন দমকলের জওয়ানরা৷ বহু কসরত করে তাঁরা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন৷ তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখায় অনিন্দম নাথদের বাড়ির সিংহভাগই পুড়ে যায়৷ অগ্ণিকাণ্ডে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে৷ তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷


আগুন লাগার কারণ এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি৷ তবে ঘটনার পর পুলিশ এসে তদন্তে নেমে অগ্ণিকাণ্ডের কারণ খোঁজার চেষ্টা করছে বলে জানা গেছে৷ পুলিশের প্রাথমিক ধারণা, হয়তো বিড়ির আগুন থেকেই এই অগ্ণিকাণ্ডের সূচনা হয়ে পারে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top