News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকাকে তুলে আনলেও বিয়ের আগেই নিজ বাড়িতে আত্মঘাতী প্রেমিক
Image

প্রেমিকাকে তুলে আনলেও বিয়ের আগেই নিজ বাড়িতে আত্মঘাতী প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ ভালবেসে প্রেমিকের সঙ্গে হাত ধরে বাপের বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে আশ্রয় নেওয়ার পর বিয়ে হওয়ার পূর্বেই চির বিদায় নিল ২২ বছর বয়সী এক যুবক৷ তার নাম সুমন দাস৷ বাবার নাম জগদিশ দাস৷


এক সপ্তাহ আগে তার নিজের পছন্দের এক মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে পালিয়ে নিয়ে আসে৷ তার বাড়ি বিশালগড় থানাধীন মুড়াবাড়ি ১৫ নং ওয়ার্ড এলাকায়৷ এই মাসের শেষের দিকে সামাজিকভাবে তাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল৷ কিন্তু শনিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ সব স্বপ্ণকে ভেঙে দিয়ে তার নিজ বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এই যুবক৷ সে বিশালগড় নিউ মার্কেট বাজারে কলার ব্যবসা করত৷ তার সাথের অন্যান্য ব্যবসায়ীরা এই খবরটি শুনে মেনে নিতে পারছে না৷ শনিবার রাতে সুমন বাড়িতে গিয়ে সে যে মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিল ওই মেয়ে সুমনের মার সাথে আরেক ঘরে ঘুমিয়েছিল৷ সুমন তাকে তার ঘরে যাওয়ার জন্য ডাক দেয়৷ কিন্তু ওই মেয়ে আর সুমনের ঘরে যায়নি৷


কিছুক্ষণ পরই তার পরিবারের লোকজনদের নজরে আসে সুমন ফাঁসির দড়িতে ঝুলছে৷ শুরু হয় তাদের চিৎকার চেচামেচি৷ জড়ো হয় এলাকাবাসীরা৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ সুমনের মা ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top