News Flash

  • Home
  • Uncategorized
  • উহান থেকে আসা ভারতীয়রা চাওলাস্থিত শিবির থেকে এখন বাড়ির পথে
Image

উহান থেকে আসা ভারতীয়রা চাওলাস্থিত শিবির থেকে এখন বাড়ির পথে

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : করোনার ভাইরাস বিপর্যয়কে গুরুত্ব দিয়ে চিনের উহান থেকে ফিরিয়ে আনা ৪০৬ জন ছাত্রকে বাড়িতে পাঠানো কাজ শুরু করা হয়েছে। সোমবার প্রায় একশো ছাত্রকে সমস্ত স্বাস্থ্য পরীক্ষার পরে চাওলাস্থিত আইটিবিপি ক্যাম্প থেকে বাড়ি পাঠানো হয়েছে।

আইটিবিপি-র মুখপাত্র বিবেক পান্ডের মতে, এদিন সন্ধ্যা নাগাদ আরও প্রায় শতাধিক শিক্ষার্থীকে বাড়ি পাঠানো হবে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এই ক্যাম্পে থাকা আরও ২০৬ ছাত্রকে বাড়ি পাঠানো হবে।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন উপস্থিত ছিলেন। তিনি সমস্ত ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতার কথা জানতে পারেন। ডাঃ হর্ষ বর্ধন বলেন, ভারত সরকার করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দেশের সীমান্ত এলাকাসহ, বিমানবন্দর ও বন্দর এলাকাতেও পর্যবেক্ষণের ব্যবস্থা কড়া করা হয়েছে।

তিনি বলেন, আগামীদিনেও চিনে আটকে থাকা ভারতীয়দের আনা হবে এবং তাদেরও তেমনভাবে পর্যবেক্ষণে রাখা হবে। চিনের উহান থেকে আনা ৪০৬ জন ছাত্রকে ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) চাওলাস্থিত একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। এখানে টানা ১৭ দিন তাদের রাখা হয়েছিল। এদের মধ্যে ৭ জন মলদ্বীপের নাগরিক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top