News Flash

  • Home
  • Uncategorized
  • অজগর কেটে বিক্রি : শনাক্তকৃত তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা
Image

অজগর কেটে বিক্রি : শনাক্তকৃত তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা

আগরতলা, ১৩ ফেব্রুয়ারী (হিঃসঃ)৷৷ এক-দুটি নয়, ছয়টি অজগর ধরে খোলাবাজারে কেটে বিক্রি এবং ভক্ষণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ পুলিশ তাদের খুঁজে তল্লাশি চালিয়েছে, জানালেন উত্তর ত্রিপুরার ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) ড় নরেশবাবু এন৷ তাঁর দাবি, প্রত্যন্ত এলাকায় সংঘটিত ওই ঘটনায় দোষীদের পুলিশ খুঁজে পাচ্ছে না৷ তারা গা ঢাকা দিয়েছে৷


প্রসঙ্গত, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জম্পুই-এর সিমলং এলাকায় ছয়টি অজগর কেটে খোলা বাজারে বিক্রির ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দিয়েছে৷ কারণ ওই ভিডিওয় দাবি করা হয়েছে, অজগরের মাংস কেজি প্রতি ১,০০০ টাকা দরে বিক্রি হয়েছে৷ সে-মোতাবেক ১ কুইন্টাল ৫০ কেজি অজগরের মাংস বিক্রি হয়েছে৷ সিমলং এলাকাটি মিজোরাম সীমান্ত লাগোয়া হওয়ায় বিভিন্ন জীব-জন্তুর মাংস বিক্রি এবং পাচারের ঘটনা প্রায়ই প্রকাশ্যে আসে৷ প্রসঙ্গত সম্প্রতি কাঞ্চনপুর মহকুমায় মিজোরামে পাচারের জন্য বহুসংখ্যক সারমেয় নিয়ে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়েছিল৷


উত্তর ত্রিপুরার ডিএফও-র কথায়, অজগরের মাংস বিক্রির ছবি ও ভিডিও আমরা খতিয়ে দেখেছি৷ ওই ভিডিও-র ফুটেজ দেখে তিনজনকে চিহ্ণিত করা হয়েছে৷ তিনি বলেন, বলিজয় রিয়াং, পর্বজয় রিয়াং এবং অসি চন্দ্র রিয়াং-র বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ তিনি বলেন, ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্ট-এর ধারা ৪ এবং ডিস্ট্রাকশন অব পাবলিক প্রপার্টি অ্যাক্ট-এর নির্দিষ্ট ধারায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ তারা কাঠালবাড়ি এলাকার বাসিন্দা৷ তাঁর দাবি, বিক্রেতার পাশাপাশি অজগরের মাংসের ক্রেতাদেরও খোঁজা হচ্ছে৷ কারণ, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে ক্রেতা-বিক্রেতা উভয়েই অপরাধী৷

তিনি বলেন, সিমলং এলাকা ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম৷ মিজোরামের সীমান্ত লাগোয়া হওয়ায় সেখানে প্রতিনিয়ত নজরদারি রাখা কিছুটা মুশকিল৷ তাছাড়া, ওই অজগরের মাংস কোনও বাজারে বিক্রি হয়নি৷ তাঁর দাবি, ঘটনার পর থেকে ওই তিন অভিযুক্ত গা ঢাকা দিয়েছে৷ গ্রামবাসীরাও তাদের খুঁজে পেতে সহযোগিতা করছেন না৷ তবে ওই ভিডিওটি কে বানিয়েছিল তাকেও খোঁজা হচ্ছে৷ তাঁর সাফ কথা, বন্যপ্রাণীদের সাথে এমন নিষ্ঠুর আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ তবে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রতিও বিশেষ নজর দেব আমরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top