News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মতুষ্ঠি সংগঠনকে দুর্বল করবে, বিজেপির কর্মকর্তা সম্মেলনে বললেন বিপ্লব দেব
Image

আত্মতুষ্ঠি সংগঠনকে দুর্বল করবে, বিজেপির কর্মকর্তা সম্মেলনে বললেন বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি ঃ রবিবার রাজধানীর কামীনি কুমার সিং মেমোরিয়াল সুকলে বণমালীপুর বিধানসভা কেন্দ্রের কর্মকর্তাদের নিয়ে কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


ভারতীয় জনতা পার্টি ব্যতিক্রমী পার্টি৷ দীর্ঘদিন ধরেই পার্টি রাজ্যে কাজ করে আসছিল৷ বাম ও ডানের সরাসরি পরিবর্তন ঘটিয়ে বিজেপিকে রাজ্যের শাসক ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন রাজ্যবাসী৷ রাজ্যে যে দল দীর্ঘকাল শাসন চালিয়েছে তারা ছিল সত্তামুখী ক্যাডার ভিত্তিক দল৷ কিন্তু ভারতীয় জনতাপার্টি সত্তামুখী নয়৷ রাজ্যবাসী কংগ্রেস জোট এবং বাম সরকারের শাসনকাল দেখেছে৷ একটানা ২৫ বছর শাসন ক্ষমতা ভোগ করেছে সিপিআইএম৷ কমিউনিস্টের রাজ্য চালনা ও বর্তমান সরকারের রাজ্য চালনায় আকাশ পাতাল তফাৎ রয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কাজ করে আত্মতুষ্ট হবেন না৷


আত্মতুষ্ঠি সংগঠনকে দুর্বল করবে৷ প্রত্যেককে সংগঠনকে আরও মজবুত করতে কাজ করার জন্য তিনি আহ্বান জানানন৷ বিরোধী দলের সংগঠনকে ব্যক্তিতান্ত্রিক বলে আখ্যায়িত করেন তিনি৷ বিরোধীদের তিনি রীতিমতো কটাক্ষ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, হয় হৃদয় থেকে মন থেকে৷ তিনি আরও বলেন, বিজেপির সুযোগ্য নেতৃত্বের কারণেই ২০১৮সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে৷ তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আওয়াজ তুলেছিলেন ত্রিপরা থেকে সিপিএমকে উপড়ে ফেলে দেবেন৷ তা থেকেই দলীয় কর্মকর্তাদের মনোবল বেড়েছে৷ জনগণ বিজেপির উপর আস্থা রেখে সিপিএমকে উৎখাত করে বিজেপিকে ক্ষমতাসীন করেছেন৷


মুখ্যমন্ত্রী বলেন মনে প্রাণে যতক্ষণ ভারতীয় জনতা পার্টি করতে না পারবেন ততক্ষণ পার্টির সেনাপতি বা নেতা হওয়া সম্ভব নয়৷ হৃদয় দিয়ে দলের জন্য কাজ করতে তিনি সমস্ত কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷ দলীয় কর্মকর্তা হলেই নানা সুযোগ সুবিধা পেতে হবে সেই মানসিকতা ত্যাগ করতেও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, রাজ্যে সরকার এবং সাংগঠনিক কর্মধারা যেভাবে চলছে সেইভাবে চালিয়ে যেতে পারলে জীবতকাল পর্যন্ত বিজেপিই রাজ্যের শাসন ক্ষমতায় থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷


কর্মকর্তা সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা, সাংসদ প্রতিমা ভৌমিক, শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top