News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে গোরু আনতে গিয়ে গুলিতে নিহত হল সরকার তার দায়িত্ব নেবে না, বাংলাদেশের খাদ্যমন্ত্রী
Image

ভারতে গোরু আনতে গিয়ে গুলিতে নিহত হল সরকার তার দায়িত্ব নেবে না, বাংলাদেশের খাদ্যমন্ত্রী

ঢাকা, ২৫ জানুয়ারি (হি.স.):  ভারতে অনুপ্রবেশ করে গোরু আনতে গিয়ে গুলি খেয়ে কেউ নিহত হলে সরকার তার কোনও দায়িত্ব নেবে না। শনিবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার | শনিবার রাজশাহীতে দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ২২ জানুয়ারি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সংসদীয় এলাকার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশির মৃত্যু হন। বিএসএফের অভিযোগ, এই তিন অনুপ্রবেশকারী গোরু পাচারে জড়িত। পরে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে বিএসএফের আলোচনায় নিহতদের দেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শনিবার রাজশাহীতে দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই বিষয়টি নিয়েই মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘আসলে আমাদের চরিত্র ভালো না হলে পরের দোষ দিয়ে লাভ নাই।’ অনুপ্রবেশ সংক্রান্ত প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গোরু আনতে গিয়ে গুলি খেয়ে মারা যায়, তার দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না। মন্ত্রী সাধন চন্দ্র আরও বলেন, যে দুই বাংলাদেশি ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top