News Flash

  • Home
  • Uncategorized
  • জিন্না ও নেহেরু দেশভাগ করেছিল, দাবি বিজেপির
Image

জিন্না ও নেহেরু দেশভাগ করেছিল, দাবি বিজেপির

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : জওহরলাল নেহেরু এবং মহম্মদ আলি জিন্নার কায়েমি স্বার্থের জন্য ভারত দ্বিখণ্ডিত হয়েছিল বলে  অভিযোগ তুললেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। পাশাপাশি সিএএ বিরোধী প্রচার চালিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলি  আদতে হিন্দু সম্প্রদায়ের মানুষদের অপমান করে চলেছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার রাজধানী দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্বিত পাত্র দাবি করেন, দুই ব্যক্তির কায়েমি স্বার্থের জন্য দেশভাগ হয়েছে। প্রথমজন হলেন জিন্না। যিনি বিপুল ক্ষমতা পেতে চেয়েছিলেন। আর দ্বিতীয়জনের হলেন পন্ডিত জওহরলাল নেহেরু। মহাত্মা গান্ধী বলেছিলেন যে, তাঁর মৃতদেহের উপর দিয়ে দেশভাগ হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার লোভে তাড়াহুড়ো করতে গিয়ে দেশভাগ করে বসলেন নেহেরু। নিজের স্বার্থকে সর্বাগ্রে রেখে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিলেন তিনি। নেহেরু এবং জিন্নার এই দায় কেউ আড়াল করতে পারবে না। ধর্মের কারণে দেশভাগ করার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন জরুরি হয়ে পড়েছে।

সম্প্রতি বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে দাবি করেছিলেন যে, দেশের স্বাধীনতা সংগ্রামে আরএসএসের কোনও অবদান নেই। এই প্রসঙ্গে বলতে গিয়ে সম্বিত  পাত্র বলেন, দলমত নির্বিশেষে দেশের সকলস্তরের মানুষ স্বাধীনতা আন্দোলনে অবদান রেখেছে। কিন্তু সোনিয়া গান্ধীর বাবা-মায়ের ভারতের স্বাধীনতায় কি অবদান রয়েছে। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম দাবি করেছিলেন যে ইতালির ফ্যাসীবাদী নেতা মুসোলিনি হয়ে কাজ করতেন সোনিয়ার বাবা স্টিফাউনো মাইনো।

সিএএ নিয়ে কংগ্রেস সহ বিরোধীদের সমালোচনা করে সম্বিত বলেন, সিএএ ও এনপিআর বিরোধী বিক্ষোভকে হাতিয়ার করে বিরোধী দলগুলি হিংসার পরিবেশ তৈরি করেছে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি হিন্দুদের অপমান করে চলেছেন। হিন্দু সম্প্রদায়ের পক্ষে সওয়াল করে সম্বিত পাত্র জানিয়েছেন, হিন্দুরা ভারতকে সহিষ্ণু এবং মহান সভ্যতায় পরিণত করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top