News Flash

  • Home
  • Uncategorized
  • বিচ্ছেদ নয়, মিলনই ধর্ম : মোহন ভাগবত
Image

বিচ্ছেদ নয়, মিলনই ধর্ম : মোহন ভাগবত

মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.) : বিচ্ছেদ নয়। মিলনই ধর্ম। মঙ্গলবার মুম্বইতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত। মানুষের সঙ্গে মানুষকে মেলায় ধর্ম। বিভাজন তৈরি করা ধর্মের কাজ নয়। পুরুষার্থকে প্রকৃতরূপে পূরণ করে নিয়মানুবর্তিতার পথে চলে মোক্ষের দিকে মানুষকে নিয়ে যায় ধর্ম। সৃষ্টির সঙ্গে পরামাত্মকে যুক্ত করার সেতু হচ্ছে ধর্ম বলে জানিয়েছেন তিনি।

এদিন মুম্বইয়ের বিলেপালোতে অবস্থিত সন্ন্যাস আশ্রমে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, বর্তমানে ধর্মের বিভিন্ন রূপ দেখা যাচ্ছে। গোটা বিশ্বে দুঃখ দূর হোক এবং আলোর রশ্মি গিয়ে পৌঁছনোর জন্য ধর্মের পালন করা উচিত। আদি শঙ্করাচার্যের বৈদিক পরম্পরা এই শিক্ষাই দিয়ে যায়। এই পরম্পরাকে ব্যাখ্যা করার জন্য ভারতের একাধিক মহান গুরু রয়েছে। প্রতিটি সম্প্রদায়ের মূল যে আদতে এক সেই বার্তাই এই পরম্পরা বহন করে চলেছে। স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভরকারের প্রসঙ্গ টেনে মোহন ভাগবত জানিয়েছেন, বীর সাভারকর বলেছিলেন, পূর্ব পুরুষের ভুলগুলির বিরোধিতা করা উচিত। সময়ের সাথে ধর্ম এবং পরম্পরায় ত্রুটিগুলি যোগ হতে গিয়েছে। আদি শঙ্করাচার্য সেই ত্রুটিগুলিকে শুধরে নিয়ে ধর্মকে ফের বিকোশিত করেন। মানব জাতি যে প্রকৃতির অঙ্গ তা ভুলে যাওয়ার ফলে এখন পরিবেশ দূষণের এত বাড়বাড়ন্ত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top