News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা : মৃত্যুদণ্ড ১০ জনের
Image

বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা : মৃত্যুদণ্ড ১০ জনের

ঢাকা, ২০ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা মামলায় ১০ জন অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত| একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত| বেকসুর খালাস করা হয়েছে ২ জনকে| সোমবার সকাল এগারোটা নাগাদ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা বিচারক রবিউল আলম সাজা ঘোষণা করেছেন| মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীরা হল-মুফতি মঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, জাহাঙ্গির আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আব্দুল হাই, মুফতি শফিফুর রহমান ও নূল ইসলাম| বেকসুর খালাস করা হয়েছে মশিউর রহমান ও রফিকুল আলম মিরাজকে| দু’জনই পলাতক|

২০০১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পল্টনের মহাসমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছিল| বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছিল| আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন| ২০১৯ সালের ১ ডিসেম্বর মামলায় যুক্তিতর্ক শেষ হয়| রায়দানের জন্য সোমবার, ২০ জানুয়ারি ঠিক করেছিল আদালত| সেই মতো এদিন বোমা হামলার রায়দান করল আদালত|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top