News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত হাঁটে পণ্য পরীক্ষা কেন্দ্র স্থাপনে গুরুত্ব
Image

সীমান্ত হাঁটে পণ্য পরীক্ষা কেন্দ্র স্থাপনে গুরুত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ রাজ্যের সীমান্ত হাঁটগুলিতে পণ্য পরীক্ষা কেন্দ্র স্থাপনের তাগিদ দেখা দিয়েছে৷ কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সীমান্ত হাঁটে পণ্য পরীক্ষা কেন্দ্র বাধ্যতামূলক৷ সেই মোতাবেকই চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ কিন্তু, হাঁটগুলিতে কোনও পণ্য পরীক্ষা কেন্দ্র আজ পর্যন্ত স্থাপন করা হয়নি৷

নিয়মানুযায়ী সীমান্ত হাঁটে পণ্য বিক্রেতারা পরীক্ষা কেন্দ্রের গুণমান উত্তীর্ণ হলে তবেই তা বিক্রি করতে পারবেন৷ রাজ্যে সীমান্ত হাঁটে ফল, সাকসব্জী, খাদ্যদ্রব্য, মশলা, বনজ্যপণ্য, গামছা, লুঙ্গি, দা, কুদাল, ফলের রস, প্রসাধনি, এলুমিনিয়াম দ্রব্য সহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে৷ ওই সমস্ত পণ্য বিক্রয়ের পূর্বে পরীক্ষা কেন্দ্রে গুণমান উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক৷ কারণ, সীমান্ত হাঁটে দুই দেশের ক্রেতারা পণ্য সামগ্রী ক্রয় করে থাকেন৷ গ্রাহক সন্তুষ্টি এবং সুরক্ষার তাগিদে প্রত্যেক পণ্যের গুণমান যাচাই করার বিধান রেখেছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক৷

কিন্তু, রাজ্য সহ পশ্চিমবঙ্গেও সীমান্ত হাঁট গুলিতে কোনও পণ্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়নি৷ ফলে, সম্প্রতি পণ্য পরীক্ষা কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যের গ্রাহকরা সীমান্ত হাঁটে বাংলাদেশের মাছ ক্রয়ে বিশেষ ভাবে উৎসাহি৷ বাংলাদেশের মাছের ভিষণ চাহিদাও রয়েছে৷ কিন্তু, পণ্য পরীক্ষা কেন্দ্রের অভাবে ওই মাছ গুণমান যাচাই না করেই বিক্রি হচ্ছে৷ ইতিপূর্বে এই পণ্য পরীক্ষা কেন্দ্র স্থাপনের তাগিদ লক্ষ্য করা যায়নি৷ কিন্তু, বর্তমানে এই বিষয়ে বিশেষ জোড় দেওয়া হয়েছে৷ তবে, কবে নাগাদ পণ্য পরীক্ষা কেন্দ্র স্থাপন হবে তা নিশ্চিত ভাবে কেউ বলতে পারছেন না৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top