News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিতর্কের শিকার দীপিকা
Image

ফের বিতর্কের শিকার দীপিকা

কলকাতা,১৯ জানুয়ারি (হি.স):বিতর্ক যেন পিছু ছাড়াছেনা  দীপিকা পাড়ুকোনের । ‘ছপাক’ ছবির প্রচারে অ্যাসিড আক্রান্তের মেক-আপে টিকটক চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানান  দীপিকা। অনেকেই সেই  চ্যালেঞ্জ গ্রহণ করে ভিডিও আপলোড করে | আর তারপর থেকেই বিতর্ক চালু  হয় দীপিকাকে নিয়ে। নেটিজেনদের কটাক্ষের শিকার হন অভিনেত্রী।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রসংগঠনের সভানেত্রী আক্রান্ত ঐশী ঘোষের  সঙ্গে দেখা করার পর থেকেই বিতর্কের শিকার হয়েছিলেন দীপিকা। এবার ছপাক ছবির প্রচারে অ্যাসিড আক্রান্তের মেক-আপ চ্যালেঞ্জে বিতর্কের শিকার হলেন তিনি।নেটিজেনদের অনেকেই প্রশ্ন ছুঁড়েছেন, অ্যাসিড আক্রমণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ঠাট্টা-তামাশা হচ্ছে নাকি?

প্রসঙ্গত, ‘ছপাক’-র গল্প অ্যাসিড দ্বারা আক্রান্ত  লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে । যিনি মাত্র ১৬ বছর বয়সে  অ্যাসিড দ্বারা আক্রান্ত হন । তার জীবনী নিয়েই মেঘনা গুলজারের  ছবি ‘ছপাক’| লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেন দীপিকা  । অ্যাসিডে আক্রান্ত হওয়ার পর যার মুখ, চোখ, কান  আর আগের মতো নেই। আয়নার দিকে তাকালে নিজের কাছেই যেন এক আছেনা মানুষ নিজে।   যত্রতত্র অ্যাসিড বিক্রি হওয়ার মতো বিষয় সামনে এনেছে  এই ছবি। বারবার বহু মানুষে অ্যাসিড আক্রান্ত হওয়ার পরও  অ্যাসিড বিক্রি নিয়ে নির্দিষ্ট আইন নেই ভারতে। এই সব ঘটনা উঠে এসেছে ‘ছপাক’-এ। মাত্র ১৬  বছর  বয়সে অ্যাসিড হামলা হয়েছিল লক্ষ্মীর উপর।  বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় অ্যাসিড আক্রমণ হয় । ঝলসে যায় লক্ষ্মীর মুখ । এইসব ঘটনাই ফুটে উঠেছে  ছবিতে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top