News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় গণতন্ত্র উন্মুক্ত, মিছিল-সমাবেশে কাউকেই বাধা দেওয়া হয় না, বিরোধীদের বিঁধলেন ত্রিপুরার আইনমন্ত্রী
Image

ত্রিপুরায় গণতন্ত্র উন্মুক্ত, মিছিল-সমাবেশে কাউকেই বাধা দেওয়া হয় না, বিরোধীদের বিঁধলেন ত্রিপুরার আইনমন্ত্রী

আগরতলা, ১৮ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় গণতন্ত্র উন্মুক্ত। তাই, মিছিল-সমাবেশে কোন বাধা দেওয়া হয়না। গণতন্ত্রের কণ্ঠরোধের বিরোধীদের অভিযোগের জবাবে তথ্য তুলে ধরে পাল্টা নিশানা করেছেন আইনমন্ত্রী রতন লাল নাথ।

আজ সন্ধ্যায় মহাকরণে আইনমন্ত্রী বলেন, বিজেপি-আইপিএফটি জোট সরকার গণতন্ত্রে বিশ্বাসী। সরকার পরিচালনার ক্ষেত্রে আলোচনা-সমালোচনা পছন্দ করি আমরা। তাই, কোন দলের রাজনৈতিক মিছিল-সমাবেশে বাধা দেওয়া হয় না। অথচ, প্রায় সময় বিরোধীরা ত্রিপুরা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ আনেন।

এক তথ্য তুলে ধরে তিনি বলেন, সারা ত্রিপুরায় বিজেপি ২৪৫৪টি মিছিল-সমাবেশের আবেদন জানিয়েছিল। পুলিশের অনুমতি পেয়েছে ২৪৪৪টি-র। তেমনি, সিপিএম ৯১৯টি আবেদন করেছে। তার মধ্যে ৯০৬টি মিছিল-সমাবেশের অনুমতি পেয়েছে। তাছাড়া, কংগ্রেস ৫১০টি আবেদন করে ৪৯৮টি মিছিল-সমাবেশের অনুমতি পেয়েছে।

তাঁর দাবি, অন্যান্য রাজনৈতিক দলের একইভাবে অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আইপিএফটি ৮১৫টি আবেদনে ৮০৯টি, আইএনপিটি-র ১৪০টি আবেদনে ১৩৬টি, তৃণমূল কংগ্রেসের ৯টি আবেদনে ৯টি, আমরা বাঙালি-র ৭৮টি আবেদনে ৭৬টি এবং অন্যান্য ৪২২টি আবেদনে ৪১৫টি মিছিল-সমাবেশের অনুমতি পেয়েছে।

তিনি কটাক্ষের সুরে বলেন, তবুও বিরোধীরা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ আনছেন। তাঁর কথায়, মিছিল-সমাবেশের ১০০ শতাংশ আবেদনের অনুমতি দেওয়া কখনই সম্ভব নয়। কারণ, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলার উপর নির্ভর করে পুলিশ মিছিল-সমাবেশের অনুমতি দিয়ে থাকে। অযথা, সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কাম্য নয়, ক্ষোভের সুরে বলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top