News Flash

  • Home
  • Uncategorized
  • বরখাস্ত হওয়া ডিএসপি দেবেন্দর সিংয়ের বিরুদ্ধে এনআইএ মামলা, চলছে জেরাও
Image

বরখাস্ত হওয়া ডিএসপি দেবেন্দর সিংয়ের বিরুদ্ধে এনআইএ মামলা, চলছে জেরাও

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.) : স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কাশ্মীরে ধৃত পুলিশ আধিকারিককে টানা জেরা করল এনআইএ। গত ১১ জানুয়ারি কাশ্মীরে ২ হিজবুল জঙ্গির সঙ্গে একই গাড়ি থেকে গ্রেফতার করা হয় ডিএসপি দেবেন্দর সিংকে। এনআইএ অস্ত্র আইন, বিস্ফোরক পদার্থ এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় মামলা করেছে। জেরায় জানা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের দিন দেশের বিভিন্ন অংশে নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। প্রজাতন্ত্র দিবসের দিন কেথায় নাশকতার পরিকল্পনা ছিল। তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

একথা মাথায় রেখে টানা জেরা করা হচ্ছে দেবেন্দর ও দুই জঙ্গিকে। শ্রীনগর বিমানবন্দরে অ্যান্টি হাইজ্যাকিং ইউনিটের দায়িত্বে থাকা দেবেন্দর সিংয়ের সঙ্গে ধরা পড়ে হিজবুল জঙ্গি নাভেদ বাবু ও রফি আহমেদ। এরা দুজনেই পাগড়ি পরে ছিল। পুলিশ রাস্তায় গাড়ি আটকালে তাদের নিজের নিরাপত্তারক্ষী হিসেবে পরিচয় করিয়ে দেন দেবেন্দর। কিন্তু তাদের জেরা করতেই বেরিয়ে পড়ে আসল তথ্য। সূত্রের খবর, জেরায় দেবেন্দর স্বীকার করেছেন জঙ্গিপিছু ১২ লাখ টাকার বিনিময়ে তিনি তাদের কাশ্মীর থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন। পুলিশের তল্লাশিতে ওই গাড়ি ও দেবেন্দরের গাড়ি থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার হয়েছে। এখন শুধুমাত্র টাকা নাকি ওই ২ জঙ্গিকে উপত্যকার বাইরে আনা হচ্ছিল কিনা তা জানার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, দেবেন্দরের বাড়ি ও অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শেষ তিন মাসে তাঁর ফোনের কল রেকর্ডও খতিয়ে দেখা হয়েছে। সেখানে কিছু সন্দেহজনক ফোন নম্বর পাওয়া গিয়েছে বলে খবর। এছাড়া দেবেন্দরের বাড়ির রেজিস্টার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্প্রতিক নথিও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top