News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী প্রত্যাবর্তন : কাল দিল্লিতে ফের বৈঠক, হতে পারে নতুন চুক্তি
Image

ব্রু শরণার্থী প্রত্যাবর্তন : কাল দিল্লিতে ফের বৈঠক, হতে পারে নতুন চুক্তি

আগরতলা, ১৫ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে আগামীকাল ফের দিল্লিতে বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ব্রু শরণার্থী সংগঠনের নেতৃত্ব এই বৈঠকে অংশ নেবেন। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৈঠকে উপস্থিত থাকবেন।

এ-বিষয়ে ব্রু শরণার্থী নেতা ব্রুনো মসা বলেন, ব্রু শরণার্থীদের বিভিন্ন সংগঠন আগামীকালের বৈঠকে অংশ নেবে। তবে, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আমরা অবগত নই। তিনি বলেন, ব্রু শরণার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি বৈঠকে তুলে ধরার জন্য আমরা আলোচনা করছি।

সূত্রের দাবি, আগামীকাল ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে পুনরায় চুক্তি স্বাক্ষরিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ব্রু শরণার্থী সংগঠন ওই চুক্তিতে স্বাক্ষর করবে। তবে, চুক্তি নতুন কি থাকবে তা এখনই কেউ বলতে পারছে না। কিন্তু, ব্রু শরণার্থীদের নতুন প্যাকেজ ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘকাল ধরে ত্রিপুরা ব্রু শরণার্থী সমস্যা জিইয়ে রয়েছে। তাঁদের মিজোরামে প্রত্যাবর্তনে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু, প্রতিবার সেই প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে গিয়েছে।

কাঞ্চনপুর মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, সরকারিভাবে ব্রু শরণার্থীদের প্রত্যাবর্তন নিয়ে বৈঠক সম্পর্কে আমরা অবগত নই। তবে, নতুন করে চুক্তি হতে পারে এমনটা আভাস পাওয়া গিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top