News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ প্রসঙ্গে কংগ্রেসকে তোপ রাম মাধবের
Image

সিএএ প্রসঙ্গে কংগ্রেসকে তোপ রাম মাধবের

ভুবনেশ্বর, ১৪ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ) বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষভের পেছনে বিরোধী দলগুলির মদত রয়েছে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

মঙ্গলবার ভুবনেশ্বরে দলের রাজ্য দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাম মাধব জানিয়েছেন, বিরোধী দলগুলি কুৎসা রটিয়ে জনগণকে বিভ্রান্ত করে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে। নাগরিকত্ব আইনটিকে কেবল মাত্র সংশোধন করা হয়েছে। ফলে সিএএ নিয়ে নিয়ে অযথা দুশ্চিন্তা করার কিছু নেই। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সংশোধিত আইনটি কাউকে বঞ্চিত করেনি।

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য মেনেই আইনটিকে যে তৈরি করা হয়েছে মঙ্গলবার, তা মনে করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, ভারতের প্রাচীন ঐতিহ্যের দৃষ্টিকোণ মেনেই আইনটি তৈরি করা হয়েছে। কিন্তু কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই আইনের বিরোধিতা করে হিংসার পরিস্থিতি গড়ে তুলতে চাইছে। হতাশ হয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলি পাকিস্তানের ভাষায় কথা বলছে। পুলওয়ামা হামলার সময়ও কংগ্রেস এমন কাজ করেছিল। ৩৭০ ধারা বিলুপ্তি থেকে সিএএ পর্যন্ত মোদী সরকার প্রতিটি সিদ্ধান্তকে জনগণ স্বাগত জানিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top