News Flash

  • Home
  • Uncategorized
  • দাম কমল ২২-২৪ ক্যারেট সোনার
Image

দাম কমল ২২-২৪ ক্যারেট সোনার

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.): কাল শেষ পৌষ মাস। আর সামনেই মাঘ মাস অর্থাৎ বিয়ের মাস। আগেই সুখবর মধ্যবিত্তদের জন্য। দাম কমলো ২২ ও ২৪ ক্যারেট সোনার। গত বৃহস্পতিবার থেকে সোনার দাম কমলেও রবিবার চাপ বৃদ্ধি পায়। সোমবার তুলনামূলকভাবে সোনার দাম বেশি থাকলেও মঙ্গলবার সকাল থেকেই সোনার দর নেমেছে।

সোমবার ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ছিল ৩৯৪০ টাকা,৮ গ্রাম ৩১৫২০ টাকা, ১০ গ্রাম ৩৯৪০০ টাকা, ১০০ গ্রাম ৩৯৪,৯০০ টাকা। সেখানে আজ মঙ্গলবার ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৩৯১২ টাকা,৮ গ্রাম ৩১,২৯৬ টাকা, ১০ গ্রাম ৩৯১২০ টাকা,১০০ গ্রাম ৩৯১২০০ টাকা।

অন্যদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল, ১ গ্রাম ৪০৮০ টাক,৮ গ্রাম ৩২৬৪০ টাকা,১০ গ্রাম ৪০৮০০ টাকা, ২০০ গ্রাম ৪০৮০০০ টাকা। কিন্তু সেই দাম আজ কমে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১ গ্রাম ৪০৬২ টাকা, ৮ গ্রাম ৩২৪৯৬ টাকা, ১০ গ্রাম ৪০৬২০ টাকা, ১০০ গ্রাম ৪০৬২০০ টাকা। অতএব যাদের সামনেই বিয়ে তাদের জন্য সোনার দামের এহেন পতন খুশির খবর নিয়ে এসেছে তা বলাই বাহুল্য।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top