News Flash

  • Home
  • Uncategorized
  • সাতসকালে ধানক্ষেতে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য, তদন্তে পু‌লিশ
Image

সাতসকালে ধানক্ষেতে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য, তদন্তে পু‌লিশ

শান্তিরবাজার, ৮ জানুয়ারি (হি.স.) : সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন জোলাইবাড়ির কাকুলিয়ার বাসিন্দা ইসলাম মিয়া। আজ তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন ধানক্ষেতে তার নিথর দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পু‌লিশ তদন্তে নামলেও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, গতকাল ইসলাম মিয়া(৫২) অন্যান্য দিনের মতোই মাঠে গরু চরাতে গেলেও আর ফিরে আসেননি। তার প‌রিবার প‌রিজ‌নের উৎকন্ঠার মধ্যে রাত কাটান।এদিকে আজ সকালে এলাকার লোকজন ইসলাম মিয়াকে মাঠের ধারে ধান ক্ষেতের জলের মধ্যে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে বিষয়টি বাইখোড়া থানার নজরে আনেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসলাম মিয়াকে বাইখোড়া হাসপাতালে নিয়ে আসেন।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।মৃত্যুর কারন সম্পর্কে নানা মত উঠে আসলেও তদন্তকা‌রি পু‌লিশ আধিকারিকের সাফ কথা, ময়না তদন্তের রি‌পোর্ট হাতে আসার পরই সব কিছু জানা যাবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top