News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, ত্রিপুরায় ধৃত প্রতারক
Image

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, ত্রিপুরায় ধৃত প্রতারক

আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : ওএনজিসিতে চাকরি দেওয়ার নাম করে অর্থ আদায়ে এক প্রতারককে পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিশালগড় থানা এলাকার রাস্তারমাথা হরিশনগরের জনগণ৷ ওই প্রতারকের নাম উত্তম সূত্রধর৷ আগরতলার সুভাষনগরে তার বাড়ি৷

ওএনজিসিতে চাকরি দেওয়ার নাম করে গত বেশ কিছুদিন ধরে একটি প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে৷ চক্রটি নানা কৌশলে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে চলছিল৷ অভিযোগ, বিশালগড়ের রাস্তারমাথা হরিশনগর এলাকার ৮ জনের কাছ থেকে পরিচয়পত্র এবং কিছু নগদ টাকা আদায় করেছিল প্রতারক উত্তম সূত্রধর৷ তাদের প্রত্যেককে ওএনজিসিতে কাজ পাইয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ওই প্রতারক৷ পুলিশ জানিয়েছে, আরও কয়েকজনের কাছ থেকে বুধবার কাগজপত্র ও টাকা নিতে আসার কথা ছিল তার৷ এরই মধ্যে প্রতারিত লোকজনরা প্রতারক উত্তম সূত্রধর সম্পর্কে বিস্তারিত খবর জানতে পারেন৷

পুলিশের কথায়, বুধবার দুপুর নাগাদ উত্তম সূত্রধর যখন রাস্তারমাথার হরিশনগর এলাকায় তিনজনের কাছ থেকে টাকা নিতে আসে তখনই স্থানীয় লোকজন ও প্রতারিতরা তাকে পাকড়াও করে উত্তম-মধ্যম দেন৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ প্রসঙ্গত, ত্রিপুরায় কিছুদিন পরপর প্রতারকদের খপ্পরে পড়ে বহু নিরিহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top