News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়িতে গুলিকাণ্ডের এক বছর, কালো দিবস পালন ত্রিপুরা কংগ্রেসের
Image

মাধববাড়িতে গুলিকাণ্ডের এক বছর, কালো দিবস পালন ত্রিপুরা কংগ্রেসের

আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : নর্থ-ইস্ট স্টুডেন্টস্ অর্গানাইজেশন (নেসো)-এর আহ্বানে গত বছর আজকের দিনে নাগরিকত্ব সংশোধনী বিল-এর প্রতিবাদে ত্রিপুরাও একাধিক ছাত্র-যুব সংগঠন আন্দোলনে শামিল হয়েছিল মাধববাড়িতে৷ ‘শান্তিপূর্ণ আন্দোলনে’ পুলিশ ও টিএসআর-এর বিনা প্ররোচনায় গুলি চালানোর ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ দিনটি রীতিমতো অভিশপ্ত হয়ে ওঠে৷ এরই প্রতিবাদে বুধবার গোটা রাজ্যে কালো দিবস পালন করেছে প্রদেশ কংগ্রেস৷

উল্লেখ্য, গত বছর ৮ জানুয়ারি উপজাতি ছাত্র সংগঠনগুলি নাগারিকত্ব সংশোধনী বিল-এর বিরুদ্ধে এক ‘শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল’-এ অংশগ্রহণ করেছিল মাধববাড়িতে৷ সেখানে ‘পুলিশ কোনও কারণ ছাড়াই বিনা প্ররোচনায় গুলি চালায়’ বলে অভিযোগ৷ সেদিনের ঘটনায় ছয়জন আন্দোলনকারী আহত হয়েছিলেন৷ ঘটনার জের বহুদূর পর্যন্ত গড়ায়৷ উপজাতি সংগঠনগুলো ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল৷ কংগ্রেসও ঘটনার নিন্দা জানিয়ে এই দিনটিকে রাজ্যজুড়ে কালো দিবস হিসেবে পালন করেছে, জানান প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস৷

তাঁর অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে সরকারের প্রত্যক্ষ মদতে গত বছর ৮ জানুয়ারি আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালিয়েছিল৷ ওই ঘটনা ভারতীয় গণতন্ত্রের এক কালো অধ্যায়৷ তিনি সুর চড়িয়ে বলেন, ত্রিপুরা সরকার গণতন্ত্রকে ধ্বংস করতে উঠে-পড়ে লেগেছে৷ বাক-স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা স্তব্ধ করার প্রতিবাদে এবং রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কংগ্রেস ৮ জানুয়ারির দিনটিকে কালো দিবস হিসেবে পালন করেছে৷ শুধু রাজধানী আগরতলা শহরেই নয়, রাজ্যের বিভিন্ন স্থান থেকে কালো দিবস পালনের খবর মিলেছে, জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top