News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ এমএম পিস্তল ও তাজাকার্তুজ সহ এনএলএফটির তিন জঙ্গি পুলিশের জালে
Image

৯ এমএম পিস্তল ও তাজাকার্তুজ সহ এনএলএফটির তিন জঙ্গি পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ ইংরেজি নববর্ষের শুরুতেই ত্রিপুরায় উগ্রপন্থী গতিবিধির প্রমাণ মিলেছে৷ পিস্তল সহ তিনজন জঙ্গি পুলিশের জালে ধরা পড়েছে৷ তাদের কাছ থেকে ৯এমএম পিস্তল সহ ৬ রাউন্ড তাজা কার্তুজ ও বিভিন্ন আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়েছে৷ পানিসাগর রেলস্টেশনে দুইজনকে এবং ধর্মনগর রেলস্টেশনে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷


এবিষয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, আগরতলা- শিলচর ট্রেনে পানিসাগর স্টেশনে দুই এনএলএফটি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে৷ অপর আরেকজনকে ধর্মনগর রেলস্টেশনে জালে তুলতে পেরেছে পুলিশ৷ তিনি জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রেল পুলিশকে সাথে নিয়ে পানিসাগর স্টেশনে উৎ পেতে বসেছিল পুলিশ৷ সেই মোতাবেক পানিসাগর স্টেশনে খেদাছড়ার বাসিন্দা কান্তি মারাক, মান্দাই নিবাসি সাম্প্রাই দেববর্মাকে গ্রেপ্তার করা হয়৷

তাদের কাছ থেকে চাঁদার নোটিশ, চিরকূট, ব্যাঙ্কের পাসবই এবং মোবাইল উদ্ধার হয়েছে৷ অন্য আরেক জঙ্গি ওই সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিল৷ কিন্তু গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে তাকে ধর্মনগর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি জানান, ধলাই জেলার মানিকপুর নিবাসি ফনীজয় রিয়াংকে ধর্মনগর স্টেশন থেকে থেকে একটি ৯এমএম পিস্তল এবং ৬ রাউন্ড তাজা কাতুর্জ সহ গ্রেপ্তার করা হয়েছে৷


উত্তর ত্রিপুরা পুলিশ সুপার জানিয়েছেন, তারা তিনজনই এনএলএফটি জঙ্গি দলের সদস্য৷ তাদের মধ্যে ফনীজয় রিয়াং এনএলএফটির সক্রিয় জঙ্গি৷ তিনি জানান, এবিষয়ে মামলা নেওয়া হয়েছে৷ পানিসাগর থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় জঙ্গি গতিবিধি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল৷ জঙ্গিদের আনাগোনার খবর মিলত ঠিকই, কিন্তু তাদের গতিবিধির কোন প্রমাণ মিলেনি৷ কিন্তু, ইংরেজি নতুন বছরের প্রথম দিনই পিস্তল সহ জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঘটনায় চিন্তার বিষয় বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top