News Flash

  • Home
  • Uncategorized
  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বাংলাদেশ জুড়ে বিক্ষোভের ডাক বিএনপির

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বাংলাদেশ জুড়ে বিক্ষোভের ডাক বিএনপির

ঢাকা, ৮ ডিসেম্বর (হি.স.): খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলীয়  বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার ঢাকাসহ সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির বিরোধী দল বিএনপি | রবিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে  আন্দোলনের পথে  তাঁর দল | রবিবার ঢাকাসহ সারা বাংলাদেশ জুড়ে আগামী মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি |  এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দলীয় কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, রবিবার সারাদেশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় দলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

এদিনের, সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top