News Flash

  • Home
  • Uncategorized
  • তিন লক্ষাধিক টাকার আগর চিপস সহ গাড়ি আটক কদমতলায়
Image

তিন লক্ষাধিক টাকার আগর চিপস সহ গাড়ি আটক কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ ডিসেম্বর৷৷ অসম ত্রিপুরা সীমান্তে পুলিশের অভিযান৷ অভিযানে আটক একটি বিলাসবহুল গাড়ি সহ অবৈধভাবে নিয়ে যাওয়া ৬০ কেজি আতর প্রস্তুতকারক আগরের চিপস৷প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার আগরের চিপস উদ্ধার৷ উদ্ধারের পর গাড়িসহ বিপুল পরিমাণ আগরের চিপস বনদপ্তরের হাতে তুলে দেয় কদমতলা থানার পুলিশ৷

এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধর ও কদমতলা থানার ওসির কৃষ্ণধন সরকার৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন ত্রিপুরা অসম সীমান্তবর্তী ঝেরঝেরী নাকা পয়েন্ট পুলিশি তল্লাশিতে খুদ মহাকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধর ও কদমতলা থানার ওসি কৃষ্ণদাস সরকার বসে তল্লাশি করছিলেন৷ ঠিক তখন আসাম সীমান্ত থেকে ত্রিপুরার উদ্দেশ্যে আসা টয়োটা কোম্পানির বিলাসবহুল গাড়িটি দ্রুত গতিতে ঝেরঝেরী নাকা পয়েন্টের দিকে আসতে দেখে কদমতলা থানার পুলিশ গাড়িটিকে সিগনাল দেয়৷


পুলিশি সিগন্যাল না মেনে গাড়িটি ত্রিপুরা অসাম সীমান্তবর্তী কুর্তির দিকে প্রবল বেগে নিয়ে যায় চালক৷তখন মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধার,ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশবাহিনী গাড়িটির পিছু ধাওয়া করেন৷তারপর কুর্তি এলাকার একটি বাড়ির ভেতর থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ৷ কিন্তু ততক্ষণে গাড়িটির চালক গাড়িটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়৷ আটকাধীন গাড়িতে তল্লাশি চালিয়ে ৬ টি ব্যেগে ৬০ কেজি আতর প্রস্তুতকারক আগরের চিপস উদ্ধার করে পুলিশ৷উদ্ধারকৃত ৬০ কেজি আগরের চিপস সহ বিলাসবহুল গাড়িটি কদমতলা থানার হেফাজতে নিয়ে আসে পুলিশ৷এরপর বনদপ্তরকে খবর দিলে চুরাইবারি ফরেস্ট বিটের ফরেস্টার অমিও সূত্রধর ও পানিসাগর ফরেস্ট প্রটেকশন ইউনিটের ইনচার্জ ফামকিমা ডার্লং কদমতলা থানায় এসে উদ্ধারকৃত ৬০ কেজি আতর প্রস্তুতকারক আগরের চিপস সহ বিলাসবহুল গাড়িটি বনদপ্তরের হেফাজতে নিয়ে যান৷


এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান,ঝেরঝেরী নাকা পয়েন্টে রুটিন তুলাসি চলাকালীন আসাম থেকে ত্রিপুরা প্রবেশ করছিল৷ তখন পুলিশের সন্দেহ হওয়াতে গাড়িটিতে সিগন্যাল দিলে চালক সিগন্যাল না মেনে কুর্তির দিকে চলে যায়৷তখন পুলিশ গাড়ির পিছু ধাওয়া করে ত্রিপুরা অসম সীমান্তবর্তী কুর্তি এলাকা থেকে গাড়িটিকে আটক করে৷আর গাড়ির ভিতর থেকে ৬টি ব্যেগে ৬০ কেজি আতর প্রস্তুতকারক আগরের চিপস উদ্ধার করে পুলিশ৷ যার বাজারমূল্য প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন ওসি কৃষ্ণধন সরকার৷


ওসি আরো জানান,উদ্ধারকৃত আগরের চিপস গুলির কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি৷পাশাপাশি গাড়িটি রেখে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷পাশাপাশি পুলিশ উদ্ধারকৃত আগরের চিপস ও গাড়িটি বনদপ্তর হাতে তুলে দিয়েছে৷ অপরদিকে বনদপ্তরের আধিকারিকরা আগরের চিপস সহ বিলাসবহুল গাড়িটি উনাদের হেফাজতে নিয়ে আইন মোতাবেক সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top