News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার
Image

মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে আজ সচিবালয়ে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার কিরাটী চাকমা সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ আগামী বছরের ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সরকার যে বর্ষব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়৷

আজ শ্রীচাকমা বাংলাদেশ সরকারের আমন্ত্রণপত্র মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেন৷ সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী ভারত – বাংলাদেশের যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলি যেন ডেস্টিনেশন টু ডেস্টিনেশন চলাচল করতে পারে সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, ইমিগ্রেশন পয়েন্টে যাত্রীদের সুবিধার্থে নিয়মকানুনের সরলীকরণ হলে দু’দেশের বাণিজ্যিক সম্ভাবনা আরও গতিশীল হবে৷ দু’দেশের মানুষ এর মাধ্যমে লাভবান হবেন বলে তিনি আশাব্যক্ত করেন৷

আলোচনাকালে বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটী চাকমা আগরতলায় শহীদ মিনার স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেন৷ সাক্ষাৎকারের সময় বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলা কার্যালয়ের সেকেন্ড সেক্রেটারি এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top