News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি নিয়ে মানুষকে বোঝাতে ঘাটতি থেকে গেছে: দিলীপ
Image

এনআরসি নিয়ে মানুষকে বোঝাতে ঘাটতি থেকে গেছে: দিলীপ

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স): এনআরসি নিয়ে মানুষকে বোঝাতে ঘাটতি থেকে গেছে ৷ তবে আমরাও ওষুধ বার করছি ৷ বৃহস্পতিবার উপ নির্বাচনের ফল বের হবার পর এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, উপনির্বাচনে গাছাড়া মনোভাব দেখিয়েছে কর্মীরা ৷ প্রার্থী নিয়েও অভিযোগ থাকতে পারে’, ৩-০ হারের পর সাফাই দিলীপ ঘোষের ৷

তাঁর মন্তব্য, ‘কী কারণে এমন ফলাফল তা এখনই বুঝতে পারছি না ৷ পর্যালোচনা দরকার ৷ আমাদের সংগঠন চাঙ্গা রয়েছে ৷ সে ভাবেই সংগঠনকে প্রস্তুত করেছি ৷ এখন আমাদের দলের নির্বাচন প্রক্রিয়া চলছে ৷ অনেক নতুন নতুন মুখ আসবেন ৷ নতুন উৎসাহে তাঁরা কাজ করবেন ৷’

আজ সকালের ভোটপ্রবণতায় স্পষ্ট হয়ে গিয়েছিল ছবিটা । কিন্তু তাও আশা করেছিলেন দিলীপ ঘোষ । বেলা বাড়তেই বাস্তবের জমিতে বিজেপির রাজ্য সভাপতি । নিজের কেন্দ্রেই হেরে বসে রয়েছেন । এনআরসি নিয়ে বিজেপির আগ্রাসী প্রচার যে নেতিবাচক প্রভাব ফেলেছে, তা স্বীকার করে নিলেন দিলীপ। দাবি করলেন, শাসক দল মানুষকে ভুল বুঝিয়েছে ।  দিলীপ ঘোষ বলেন, ‘’এনআরসি নিয়ে ভুল ব্যাখ্যা করে রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মন্ত্রীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন, কাকা আপনারা কবে এসেছেন ?  আপনাকে তাড়িয়ে দেওয়া হবে । প্রশাসন, সরকারের প্রচারের প্রভাব পড়তে পারে ।‘

গোটা দেশে এনআরসি করার কথা সংসদে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এরাজ্যেও লোকসভা ভোটের পর থেকে এনআরসি নিয়ে প্রচারের মাত্রা বাড়িয়েছে বিজেপি । পাল্টা এনআরসি হবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ব্লকে ব্লকে এনআরসি বিরোধী প্রচারও করেছে । দিলীপ ঘোষের অকপট স্বীকারোক্তি, এনআরসি নিয়ে মানুষকে বোঝাতে ঘাটতি থেকে গিয়েছে । তবে আমরাও ওষুধ বার করছি ।    

লোকসভা ভোটেও খড়্গপুরে এগিয়ে ছিল বিজেপি । অথচ বিধানসভা ভোটে পরাজয় । হারের নেপথ্যে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতির অভিযোগ করেছেন দিলীপ ঘোষ । তাঁর কথায়, ‘খড়্গপুরে মাফিয়াদের দিয়ে ভোট করিয়েছে তৃণমূল । লোকসভার থেকে কম ভোট পেয়েছি। একটা আঙ্গিকে হয়েছিল । খড়্গপুরে পুলিশ, গুন্ডা ও মাফিয়ারা ভোট করেছে । আগেরবার বুঝতে পারেনি । এবার গুন্ডা, মাফিয়াদের জেল থেকে ছেড়ে দিয়েছিল শাসক দল । ভোটের আগের রাতে হুমকি দিয়েছে।’’

খড়্গপুরে দিলীপ ঘোষ কোনও কাজ করেননি বলে দাবি করেছে তৃণমূল । বিজেপির রাজ্য সভাপতির ব্যাখ্যা, ‘৩ বছর ধরে বিধায়ক ছিলাম । লোকসভায় কী করে ৪৫ হাজার লিড পেলাম ? এবার কাজও করব সংগঠনও করব । জিতলে এসব লোকে বলে ।  দিলীপ ঘোষ এও মনে করেন উপনির্বাচনের ফলে রাজ্যে বিজেপির সম্ভাবনায় কোনও প্রভাব ফেলবে না । তাঁর কথায়, ‘উপনির্বাচনে আলাদা পরিবেশে ভোট হয় । উপনির্বাচনে তাঁর কেন্দ্রে হেরে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ । লোকসভা ভোটে আবার বিজেপি জিতেছে । একটা দুটো ছোটখাটো নির্বাচন দেখে সার্বিক পরিস্থিতির বিশ্লেষণ করা উচিত নয় ।‘

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top