News Flash

  • Home
  • Uncategorized
  • শিবসেনা জনাদেশকে অপমান করেছে দাবি অমিতের
Image

শিবসেনা জনাদেশকে অপমান করেছে দাবি অমিতের

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : জনাদেশকে অপমান করেছে শিবসেনা বলে বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন রাজধানী দিল্লিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোটকে কটাক্ষ করে অমিত শাহ জানিয়েছেন, মতাদর্শ এবং নীতিতে বিসর্জন দিয়ে এই তিনদল জোট বেঁধেছে। জনাদেশের মূল ভাবনার উপর আঘাত হানা হয়েছে। পরে ট্যুইট করে এই দাবি ফের করেন তিনি।
আলোচনা সভায় অমিত শাহ আরও দাবি করেছেন যে জোট ছেড়ে বিজেপি কখনই বেরিয়ে আসেনি। বিজেপি কখনও নিজের বিধায়কদের হোটেলে বন্দী করে রাখেনি। জনাদেশ যে বিজেপি-শিবসেনা জোটের পক্ষেই ছিল তাই মনে করিয়ে দিয়েছেন তিনি। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতেই আদর্শ বিসর্জন দিয়ে জোট বেঁধেছে এই তিন দল।

উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন উদ্ধব ঠাকরে। এর আগে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন দেবেন্দ্র ফড়ণবিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top